CM Suvendu Adhikari: ফুটপাথবাসীকে ধমক পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের, যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা। এবার আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে হাজির মহিলা। মুখ্যমন্ত্রীর দরবারে ফুটপাথবাসী মহিলা। ফুটপাথবাসী মহিলার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “উনি বলেছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করেন। ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম, আমি কর্পোরেশনকে বলে দেব, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না। ফুটপাথ তো মানুষের জন্য। আপনার থাকার ব্যবস্থা আমরা করব।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। উনি এসে বলছেন মমতার চক্করে নেই।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *