কলকাতা: কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য দুর্গাপুজোয় বাঙালি কী খাবে, বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার ফতোয়াকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এদিন কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়ে বেরিয়ে এই প্রসঙ্গে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘ একজন সন্ত, একজন বাবা, তার মত প্রকাশ করেছেন, যে গ্রহণ করবেন, যে গ্রহণ করার করবেন, যে গ্রহণ করার নয়, করবেন না।’
এদিন পুজো দিয়ে বেরিয়ে এসে বাগেশ্বর বাবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘একজন সন্ত, একজন বাবা, তার মত প্রকাশ করেছেন, যে গ্রহণ করবেন, যে গ্রহণ করার করবেন, যে গ্রহণ করার নয়, করবেন না। আমিও পুষ্পাঞ্জলি অষ্টমীর দিন সম্পূর্ণ সাত্ত্বিক আহার খাই। আমিও কার্তিক মাস দামোদর মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করি। আবার বাঙালি হিসেবে মাছ দিয়ে মাকে যে ভোগ দেওয়া হয়, সেও গ্রহণ করি। পাঁঠা বলির প্রসাদও গ্রহণ করি। আজ মাকে দুপুরে যা দেওয়া হয়েছিল, মন্দিরের পুরোহিতরা তাই আমাকে দিয়েছেন। মাছের মাথা ছিল, মাছের ভাজা ছিল।’