কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। কপ্টার থেকে পুষ্পবৃষ্টি। সন্ধ্যায় শুরু মায়ের সন্ধ্যারতি। তারাপীঠের পাশাপাশি ভিড় কঙ্কালীতলায়। ভোর থেকে ভক্তদের ভিড়। কোপাই নদীর তীরে সারাদিন ধরে চলছে পুজো। মা কঙ্কালিকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। মা-কে নিবেদন করা হয় ১১ রকমের ভাজা ও মাছের মাথা দিয়ে প্রস্তুত বিশেষ ভোগ। সন্ধেয় হবে বিশেষ মহা আরতি, আর মধ্যরাত্রে হবে মহাযজ্ঞ। শাস্ত্রীয় ও তন্ত্র সাধনার নিয়ম মেনে গভীর রাতে কঙ্কালীতলা মহাশ্মশানে সমবেত হয় সাধু-সন্ন্যাসীরা।
আরও পড়ুন – তোলাবাজির অভিযোগ, বিজেপি যুব নেতার বিরুদ্ধে FIR। নিমতায় বিজেপির যুব নেতা দেবজিৎ দত্তের বিরুদ্ধে FIR। তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও। ‘তোলার টাকা না দিলে দলবল নিয়ে স্টোর বন্ধের হুমকি’। বিজেপি যুব নেতা-সহ ৩জনের বিরুদ্ধে নিমতা থানায় FIR।