আসানসোল: রাতে রাস্তা জুড়ে রং করা হল আর তার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে গেল রং ওঠানোর কাজ । সকাল পর্যন্ত রাস্তা ফিরে পেল তার পুরানো চেহারা। এই ছবি ধরা পড়ল আসানসোলের ভগৎ সিং মোড়ে। গতকাল কলকাতার চিংড়িঘাটা ব্রীজে বাইক দুর্ঘটনার কারণ খুঁজতে বিশেষজ্ঞদের সেখানে যেতে পরামর্শ দেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল কলকাতার চিংড়িঘাটা ব্রীজে বাইক দুর্ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়। তার পরেই শুরু হয় রাস্তা থেকে রং ওঠানোর কাজ ।

পুজোর আগে রামধনু রঙে সেজেছে কলকাতার বিভিন্ন রাস্তা। তবে চিংড়িঘাটা ব্রিজের রঙে পিছলে গিয়ে বাইক দুর্ঘটনার মুখে পড়েছে এমন ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। যা নিয়ে বিজেপি সরকারকে নিশানা করে পোস্ট মমতা তৃণমূল কংগ্রেসের। পোস্টে বলা হয়েছে, “ভোটচুরি করে ক্ষমতায় আসা বিজেপি সরকার মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। উড়ালপুলের রাস্তায় রামধনু রং মৃত্যুফাঁদ। রাস্তায় রঙের জেরে বাইক স্কিড করছে। এই গাফিলতির দায় নিতে হবে পুর ও নগরোন্নয়মন্ত্রী অগ্নিমিত্রা পালকে”। রাজ্যবাসী নিরাপদ রাস্তা চায়, বিপজ্জনক পরিকাঠামো নয়, পোস্ট মমতা তৃণমূলের। 

যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, “এটা কোনও স্থায়ী ব্যবস্থা নয়। দুর্গাপুজো উপলক্ষে আমরা রাস্তা রং করেছি, আলপনা এঁকেছি। আলপনা আমাদের বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাছাড়া, রাস্তায় রং করার ঘটনা এই প্রথম নয়। আমেরিকা, আইসল্যান্ড-সহ বিশ্বের বহু দেশেই এ ধরনের কাজ করা হয়। এর পাশাপাশি, আমরা যে রং ব্যবহার করেছি, তা অ্যান্টি-স্কিড বা পিচ্ছিল-রোধী রং।”

এরই মধ্যে এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। তিনি বলেন, ‘অবৈজ্ঞানিক বিপজ্জনক রং যদি তুলতেই হয়, ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে? কাদের টাকার শ্রাদ্ধ হল? চিংড়িহাটার দুর্ঘটনার পর গড়িয়াহাটের রং তোলার ছবি থেকে যাক’, সরকারকে কটাক্ষ করে পোস্ট মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। 

                                                



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *