কলকাতা: নিউটাউনে গৌরীমেলায় গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন, ‘গোটা রাজ্য বিগত সরকারের সময় যে নাম ছিল মা ক্যান্টিন, আমরা নামকরণ করেছি, ‘মা আহার’।  আমরা অতিরিক্ত ১৩৪ কোটি টাকা দিয়ে, সপ্তাহে দুই দিন মাছের ব্যবস্থা করেছি। এখন মা আহারের সংখ্যা হয়েছে, ৫০০। ১০০ টি ‘মা আহার’-র গ্রুপ আপনাদের দ্বারাই পরিচালিত। ৫০০ টি মা আহার চলছে। সপ্তাহে দুই দিন, মাছের ব্যবস্থা আমাদের সরকার করেছে। ১৩৪ কোটি টাকা অতিরিক্ত সাবসিডি দিয়ে। ৫ টাকা মূল্যের খাবার। আরও ৫০০ টি মা আহার, আমরা গোটা রাজ্যে, জনবসতিপূর্ণ বাসস্ট্যান্ড, মেডিক্যাল কলেজ, কোর্ট, প্রশাসনিক কার্যলয়, আমাদের যে সমস্ত বড় বাজার এলাকা, জংশন, সেখানে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছি। তার ফলে আপনারা আরও, কাজের সুযোগ পাবেন। আমাকে কয়েকদিন আগে বৈষ্ণব সমাজের মানুষেরা অনুরোধ করেছিলেন, দুদিন মাছ এবং ডিম ভাত তো আছেই, ..এইগুলি চালু রেখে অতিরিক্ত, বৈষ্ণব সমাজের যারা, নিরামিষ আহার গ্রহণ করেন, তাঁদের ক্যান্টিন করার জন্য। আপনি অন্তত বারাসাতে এটা চালু করে দেবেন অতিরিক্ত। তার অনুমোদন পেয়ে যাবেন। এছাড়াও, নবদ্বীপ, মায়াপুর, অন্যান্য যেসকল জায়গা থেকে, সম্পূর্ণ সাত্ত্বিক শাকাহারী বৈষ্ণব সমাজ থেকে অনুরোধ আসবে। সেখানে মা আহারের বর্তমান ব্যবস্থা চালু রেখে, অতিরিক্ত কর্মাটমেন্ট আপনি করবেন, তার জন্য অতিরিক্ত বরাদ্দ অর্থ দফতর আপনাকে দেবে। এটাও আপনি মাথায় রাখবেন।’

আরও পড়ুন, কলকাতা মেডিক্যালে তাণ্ডব কাণ্ডে ৩ ইন্টার্নকে থানায় তলব, চোরবাগানের ঘটনায় মুখ খুলে শোকজের মুখে পড়েছিলেন তাঁরাই

এদিন তিনি আরও বলেন,’ আমাদের সরকার নানা কর্মসূচি নিয়েছে। আমি আমার মাতৃশক্তিকে, অনুরোধ করব, আপনাদের কন্যাদের ১৮ বছরের আগে বিবাহ দেবেন না। এই রাজ্যে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে আমরা পড়েছি। পয়লা জানুয়ারি ২০২৬ থেকে, ৩০ জুন ২০২৬, স্বাস্থ্যমন্ত্রী বসে আছেন, স্বাস্থ্যসচিবের কাছ থেকে আমি, ইনস্টুশনাল ডেলিভারি, তার তালিকা নিয়েছিলাম। ৭ হাজার নাম পেলাম। কন্যারা বোনেরা, ১৮ বছর হয়নি, তাঁরা প্রাতিষ্ঠানিক প্রসব করেছেন, অর্থাৎ ১৮ বছরের আগে তাঁদের বিবাহ হয়েছে। এমনকি ১২ থেকে ১৫ বছরের, কন্যারাও এই তালিকায় আছে। আইন খুব কড়া। কিন্তু সবটা আইন দিয়ে হয় না। মা বাবাদের বড় দায়িত্ব নিতে হয়। আমার মাতৃশক্তিকে বলব, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দিতে দেবেন না।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *