কলকাতা: কবে পড়বে জাঁকিয়ে শীত ? নাকি ফের ঝড়-বৃষ্টি হবে ? এই প্রশ্ন সবার মনেই ঘোরাফেরা করছে। কারণ নভেম্বরের শেষেও ঠিক মত ঠান্ডা পড়ছে না। আকভানের জেরে গভীর নিম্নচাপ ভারী বৃষ্টি নিয়ে এসেছিল বঙ্গে। সেই বৃষ্টি যেনও বিদায়ই নিচ্ছে না। কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD.

আরও পড়ুন, তোলাবাজির অভিযোগে ধৃত, পরে জামিন, এবার BJP নেত্রী পিয়ালি বিশ্বাসের পাশে দাঁড়ালেন শমীক ভট্টাচার্য, বললেন,” পুলিশ যে কাজ করেছে ভুল করেছে..”

উত্তর পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সমুদ্রপৃষ্ঠের থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি, এখনও সক্রিয় রয়েছে।আগামী ৭ দিন রাজ্যের কোথাও কোনও আবহাওয়ার সতর্কতার বার্তা নেই। আগামী ৪ দিনে, সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়ার্স, হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।  এবং পরবর্তীতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *