সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি শেষ। ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতুবি।
বানারহাট চা বাগানে বন দফতরের খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ওই চা বাগান এলাকায় কয়েকদিন আগেই কয়েকটি চিতাবাঘ ঢুকে পড়েছিল। আতঙ্কে দিন কাটছিল চা শ্রমিকদের। অবশেষে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘটি। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন, পরে সেটিকে সংরক্ষিত জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।
কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের রহস্যমৃত্যু। পিয়ারলেস ইন হোটেলের রুম থেকে উদ্ধার জার্মান নাগরিকের দেহ। ডাকাডাকি করেও সাড়া মিলছিল না ওই বিদেশি বোর্ডারের, খবর পুলিশ সূত্রে। পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে খবর দেওয়া হয় হোটেলের তরফে। দরজা খুলে ওই বিদেশির দেহ দেখতে পায় পুলিশ। ঘটনাস্থলে নিউ মার্কেট থানার পুলিশ, তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগও।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ২টি ব্যাঙ্কের আধিকারিকদের তলব CBI-এর। নজরে সুজিত বসুর আর্থিক লেনদেন, ব্যাঙ্কের তথ্য চায় CBI। ব্যাঙ্কের তথ্য নিতেই তলব ব্যাঙ্ক আধিকারিকদের।
দিল্লির মতো পশ্চিমবঙ্গেও কি কাছাকাছি আসবে সিপিএম ও মমতা তৃণমূল? সম্প্রতি তৈরি হওয়া জল্পনায় কার্যত জল ঢাললেন সিপিএমের সাধারণ সম্পাদক। দু’দলের কাছাকাছি আসা প্রসঙ্গে কেরলের উদাহরণ তুলে ধরেছেন এম এ বেবি। ইন্ডিয়া ব্লকে কংগ্রেস-বাম থাকলেও, সদ্য সমাপ্ত কেরলের ভোটে দু’দল ছিল প্রতিদ্বন্দ্বী। রাজ্যগুলির নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করবে আগামী দিনের কর্মসূচি, দাবি বেবির। সিপিএম ও মমতা তৃণমূলের কাছাকাছি আসা নিয়ে সিদ্ধান্ত দলের রাজ্য স্তরে আলোচনার পর, বুঝিয়েছেন বেবি।
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্রর শারীরিক অবস্থার সামান্য উন্নতি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক, খবর হাসপাতাল সূত্রে। কথা বলারও চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক, খবর হাসপাতাল সূত্রে। শরীরে বিষক্রিয়ার জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রেখা পাত্রকে।
শিল্পের জন্য ল্যান্ডব্যাঙ্ক তৈরির ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার শুরু হয়ে গেল জমি কেনার প্রক্রিয়া। শিল্পের জন্য ভাঙড়, নিউটাউন, ব্যারাকপুরের মতো জায়গায় জমি কিনছে রাজ্য সরকার।
কলকাতা মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ ঘিরে শোরগোল। চিকিৎসক-পড়ুয়াদের একাংশের অভিযোগ, রাজনৈতিক নীতি-আদর্শে না মিললে একঘরে করে দেওয়া হয়। এমনকী হোয়াটসঅ্যাপ ভোটাভুটি করে কলেজের গ্রুপ থেকে সরিয়েও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।