নদিয়া: “নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..”, রাস পূর্ণিমার আগে নবদ্বীপে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গেলেন শুভেন্দু অধিকারী। এদিন একাধিক রাস উৎসবের পুজো উদ্বোধন কথা রয়েছে তাঁর। নবদ্বীপে বড় শ্যামা মায়ের মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আগামী দিনে আরও বড় করে রাস উৎসব পালন হবে। আগের সরকার নবদ্বীপে ৯টি মদের দোকান ছাড়া আর কিছু করেনি। আগের সরকার নবদ্বীপের কোনও উন্নয়ন করেনি। অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারের কাজের জন্য বরাদ্দ ২ কোটি টাকা। নবদ্বীপের ঘাট সংস্কার হবে, নতুন লঞ্চ সার্ভিস চালু হবে। ৩৪ বছরে বামেরা ও ১৫ বছরে তৃণমূল, নবদ্বীপের জন্য কেউ কিছু করেনি , নবদ্বীপকে ঢেলে সাজানো হবে, তৈরি হবে ব্রিজ”, আশ্বাস মুখ্যমন্ত্রীর।