নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। এদিকে, আর কিছুক্ষণ পরেই দিল্লির কনট প্লেসে বিকেল পাঁচটায় ককরোচ জনতা পার্টির কর্মসূচি। তার আগে ভিডিও পোস্ট করে গুরুত্বপূর্ণ বার্তা অভিজিৎ দীপকে-কের।

আরও পড়ুন, আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র

 অভিজিৎ দীপকে বলেন, “আপনারা নিশ্চয়ই জানেন, সৌরভ  ( সৌরভ দাস ) এবং আশুকে (আশুতোষ রাঙ্কা)  শুধুই তিরঙ্গা পতাকা উত্তোলনের জন্য জেলে পাঠানো হয়েছে। তাই আমি সব দেশভক্তদের অনুরোধ জানাচ্ছি, যারাই তিরঙ্গাকে ভালবাসেন, ওদের অনুরোধ জানাই, ১৬ অক্টোবার বিকেল ৫ টায়, আপনারা সবাই কানোট প্লেসে আসুন। ওখানে আমরা তিরঙ্গা উত্তোলন করব। আমরা বলে দেব, এটা কোনও অপরাধ নয়। আর যারা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজেদের শহরে তিরঙ্গার মার্চ বের করুন। আর সবাইকে জানিয়ে দিন, এই তিরঙ্গা আমাদের গর্ব। কোনও অপরাধ নয়। হতে পারে এরপর আমাকেও জেলে পাঠানো হবে। কিন্তু আমার তাতে চিন্তা নেই। আমার তিরঙ্গা আমার গর্ব। আর সেটাকে আমি উত্তোলিত করবই ( ‘লেহরা দো তিরঙ্গা কর্মসূচি’ )।” 

দিল্লির রানী ঝাঁসি রোডে অনীশ গাওয়ান্ডের বাড়িতে গিয়ে অভিজিৎ দীপকে-কে নোটিস দিল দিল্লি পুলিশ। তিরঙ্গা যাত্রা না করার জন্য BNSS-র ১৬৩ ধারা লাগু পুলিশের। এদিকে, দিল্লির কনট প্লেসে বিকেল পাঁচটায় ককরোচ জনতা পার্টির কর্মসূচি। সেই কর্মসূচির ঠিক আগেই অভিজিৎ দীপকেকে নোটিস দিল্লি পুলিশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *