পুজোয় বেনজির বিপর্যয়। চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে প্রাণ গেল শিশু-সহ ১৯ জনের! পদপিষ্ট হয়ে আহত ২৫। দায় কার? কেন ভিড় সামলানো গেল না? আটক ১২। রাতেই ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী। 

চোরবাগান সর্বজনীনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। ভিআইপি গেস্টের জন্য গাড়ি বন্ধ করে দিয়েছে, অ্যামবুল্যান্স ঢুকতে পারেনি, পুলিশ পালিয়ে গেছে, ভুল অ্যানাউন্স করে বিভ্রান্ত করেছে

মাইকে পুজো কমিটির ঘোষণা পর হুড়োহুড়ি শুরু হয়। প্রাইভেট সিকিউরিটির লোকেরা বাঁশি বাজিয়ে দেয়। রাজ্য সরকার যা করার করবে। আটক করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

পুজোর শহরে মর্মান্তিক দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের দায় কার? ব্যর্থতার দায় নেবে উদ্যোক্তা থেকে পুলিশ-প্রশাসন? কলকাতা মেডিক্যালে গেলেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। 

চোরবাগানে বিপর্যয়, বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর। গাফিলতি থাকলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা সাহায্য় ও সরকারি চাকরির ঘোষণা। 

বৃষ্টির জন্য চোরবাগান থেকে বেরোতে পারছিলেন না দর্শনার্থীরা। তারমধ্যেই হুড়মুড়িয়ে প্যান্ডেলে ঢুকে পড়েন আরও দর্শনার্থী। দুর্ঘটনার দায় কার? বন্ধ করে দেওয়া হল মণ্ডপ।  

চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেনদু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট মমতা তৃণমূলের। 

চোররবাগান বিপর্যয়ে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর। আজ রাজ্যে অমিত শাহের কর্মসূচি স্থগিত। আহতদের দেখতে হাসপাতালে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

পুজো মানুষের, নেতাদের নয়। এই রোগ সারাতে হবে। বার্তা রাজ্যের অর্থমন্ত্রীর। 

নাগেরবাজার থেকে ঢাকুরিয়া, যাদবপুর। কোথাও ভাঙচুর, কোথাও খুলে দেওয়া হল বামেদের বুকস্টল। ১০এ। ব্যারাকপুর, মুরারইতে উদ্বোধনের আগেই বামেদের বুক স্টলে আগুন, ভাঙচুর। পানাগড়ে বুক স্টলের সামনে স্লোগান, উত্তেজনা। সিউড়িতে ভাঙা হল SUCI-র বুক স্টল।

অভয়া খুন-ধর্ষণকাণ্ডে আগেই মিলেছিল জামিন। এবার দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের বেল। ১৪৭ সাক্ষীর মধ্যে মাত্র ৭ জনের সাক্ষ্যগ্রহণ! দীর্ঘসূত্রিতার জের, মত আইনজীবীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *