CM Suvendu Adhikari: খেজুরিতে দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি নন্দীগ্রামেও পুজো উদ্বোধন করেন তিনি। এদিকে, রাজডাঙা আমরা ক’জন কল্যাণ সমিতির এবারের বিষয় ভাবনায় গগনেন্দ্রনাথ ঠাকুর। এবারের শারদ আনন্দ সম্মানে ভূষিত এই পুজো। শ্রদ্ধাজ্ঞাপনে সেরার সম্মান রাজডাঙা আমরা ক’জন কল্যাণ সমিতিকে। অন্যদিকে, হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পুজোয় মহাষষ্ঠীর সকাল থেকেই ভিড়। এবারের তাদের থিম ‘স্ফুলিঙ্গ’। পাশাপাশি, মহাষষ্ঠীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। সল্টলেক বি ডি ব্লকের পুজো এবছর ৪৮তম বর্ষে পা দিল। এবারের থিম বহমান। কলেজ স্কোয়ারে রীতি মেনে চলছে মহাষষ্ঠীর পুজো। ভিড় জমছে প্যান্ডেলে। মধ্যপ্রদেশের একটি রাজবাড়ির আদলে গড়ে উঠেছে মণ্ডপ। শিউলির গন্ধে সকাল শুরু। মায়ের আগমনে ঘরে ঘরে উৎসব। বেলুড় মঠে চলছে মহাষষ্ঠীর পুজো। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *