বাংলাদেশ : প্রয়াত মা, ৫ ঘণ্টার জন্য প্যারোলে জেলমুক্তি বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। শোনা যাচ্ছে, মায়ের শেষকৃত্যে যোগদানের জন্য ৫ ঘণ্টার প্যারোলে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর। ছেলের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশও করেছিলেন তিনি। তবে মা অসুস্থ থাকাকালীন তাঁর সঙ্গে দেখা করার জন্য ছেলের জেলমুক্তির অনুমতি দেয়নি বাংলাদেশ সরকার। এবার জানা গিয়েছে, মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।