নয়াদিল্লি : ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে আন্তর্জাতিক বিচার আদালতের (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টি) দ্বারস্থ হতে পারে ঢাকা। এমনই জানিয়েছেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ হাফিজ উদ্দিন আহমেদ। এই রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি উর্দু। পাকিস্তানে ছয় দিনের সফরের সময় স্পিকার এই মন্তব্য করেন। বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “ভারত যদি না মানে, তবে আমরা আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হব। হাসিনা যদি ঢাকায় ফেরেন, তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে।” Bangladesh News

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করার পর আহমেদের এই মন্তব্য সামনে এল। আওয়ামী লিগ প্রধানের বক্তব্যের সমালোচনা করেছে বর্তমান সরকার। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, কেবল আইনি প্রত্যর্পণের মাধ্যমেই ফিরে আসাটা গ্রহণযোগ্য হতে পারে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, আহমেদ আরও বলেন, “শেখ হাসিনা ওয়াজিদের ফিরে আসার ঘোষণা কেবল তাঁর কর্মীদের উজ্জীবিত রাখার জন্যই, তিনি আসলে বাংলাদেশে ফিরে আসবেন না।”

এদিকে, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশ ফিরতে চাওয়ার সঙ্গে ঢাকার প্রত্যর্পণ অনুরোধ পৃথক বিষয় যা প্রচলিত কার্যপদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে বলে গত বুধবার জানিয়ে দিয়েছে ভারত। প্রেস ব্রিফিংয়ের সময় এ সম্পর্কে মন্তব্য করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর বাংলাদেশ ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন হাসিনা। সেই সংক্রান্ত প্রশ্নের জবাব উপরের মন্তব্য করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। Sheikh Hasina News

জয়সওয়াল বলেন, “নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। কোনও নাগরিকের স্বেচ্ছায় ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা একটি বিষয়।” তিনি আরও বলেন, “এটি শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যেকার একটি বিষয়।” হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি মঙ্গলবার জানিয়েছিলেন, উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বর যা দেশের বিজয় দিবস, সেইদিন ফেরার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “হাসিনা তাঁর আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ট্রাভেল নথিপত্র চেয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে তাঁর ফেরার জন্য জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর ব্যবস্থাও করার অনুরোধ জানিয়েছেন।” বাংলাদেশ ত্যাগ করার পর ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে ভারতে থাকছেন হাসিনা।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *