ABP Ananda LIVE : শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস। গতকাল দিল্লিতে সনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকে বসে কংগ্রেসের সংসদীয় কৌশল নির্ধারণকারী দল। সূত্রের খবর, সেই বৈঠকে রাহুল গান্ধী বলেন, এই বিলের তীব্র বিরোধিতা করা দরকার। সব সাংসদকে এটা জানাতে হবে যে, বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থেই এই পুনর্বিন্যাস বিলটি পাস করাতে চায়। তিনি আরও বলেন, সংসদে ইন্ডিয়া ব্লকের সব সদস্য ঐক্যবদ্ধভাবে এর জোরাল বিরোধিতা করবেন। DMK-কেও এই প্রচেষ্টায় যুক্ত হওয়া উচিত।

আরও খবর…

ইঁটবোঝাই লরি উল্টে এক জনের মৃত্যু, উত্তেজনা নিমতায়, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি

বেপরোয়া গতিতে দুর্ঘটনাগ্রস্ত ইঁটবোঝাই লরি। মৃত ১। নিমতায় ধুন্ধুমার।  স্থানীয়দের বিক্ষোভে তুলকালাম নিমতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। লরি উল্টে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু, উত্তেজনা। পুলিশের সঙ্গে এলাকাবাসীদের সঙ্গে তুমুল বচসা, ধস্তাধস্তি। ‘MVI’ লেখা একটি গাড়ি ধাওয়া করে, পালাতে গিয়ে দুর্ঘটনায় লরি, দাবি স্থানীয়দের। তাড়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি। টাকা তোলার জন্য ধাওয়া করার সময় দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। বন্ধ এয়ারপোর্টগামী কল্যাণী এক্সপ্রেসওয়ের লেন। রাস্তা বন্ধ করে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *