নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে বিজেপি ভোটচুরি করেছে বলে অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। ডিলিমিটেশন বিল নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি। সেই আবহেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপি-কে আক্রমণ করলেন রাহুল। তাঁর দাবি, আগের ভোটচুরির পর্দাফাঁস হয়ে যাওয়ায় এখন সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন ভাবে ভোটচুরির রাস্তা খুঁজছে বিজেপি। আর সেই প্রসঙ্গেই পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেন তিনি। (Rahul Gandhi)

শনিবার সাংবাদিক বৈঠক করে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেন রাহুল। তিনি জানান, নির্বাচন কমিশনের নিজের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের নির্বাচনে ১৪০ মিলিয়ন এমন মানুষজন ভোট দেন, যাঁদের ভোট দেওয়ার কথাই ছিল না। অর্থাৎ তাঁরা যোগ্য ভোটার ছিলেন না। অর্থাৎ কমিশনের নিজের রেকর্ডই বলছে ‘২০২৪ সালের নির্বাচন অবৈধ ছিল’। (Rahul Gandhi on West Bengal)

ভোটচুরির অভিযোগের কথা বলতে গিয়ে রাহুল বলেন, “ভোটচুরি নিয়ে একাধিক প্রেস কনফারেন্স করেছি আমরা। বিজেপি-কে কার্যত প্যাঁচে ফেলে দিয়েছি। এখনও ভোটচুরি করতে পারে ওরা। তবে আমাদের সমীক্ষা বলছে, দেশের ৮০ শতাংশ মানুষ এবং ১০০ শতাংশ Gen Z বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার ভোটচুরি করেন। তাই এখন এসকেপ রুট খুঁজতে নতুন রাস্তা বের করেছে। জম্মু ও কাশ্মীরে সীমানা পুনর্বিন্যাস হয়েছে। বিহারে ভোটার বাদ দেওয়া হয়েছে, কাঠামো পরিবর্তন হয়েছে অসমে, যাতে বিজেপি তার সুফল পায়। পশ্চিমবঙ্গে ১০০র বেশি আসনে ভোটচুরি হয়েছে। হরিয়ানায় কী পেলাম, ব্রাজিলিয়ান মডেল।”

রাহুল আরও বলেন, “আমরা মোদি-শাহ-জ্ঞানেশকে ফাঁদে ফেলেছি। ওঁরাও জানেন, আমরাও জানি। জ্ঞানেশ কুমার সম্পর্কে যথেষ্ট তথ্য আছে। শীঘ্রই প্রকাশ করব। পালাতে পারবেন না। এখন ওই তিন মাস্কেটিয়ার নতুন আইডিয়া নিয়ে এসেছেন, নতুন রাস্তা খোলার জন্য।”

আরও পড়ুন: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’

লোকসভার আসনসংখ্যা বাডডিয়ে ৮৫০ করার নেপথ্য উদ্দেশ্য কী হতে পারে, তাও এদিন খোলসা করেন রাহুল। বলেন, “মহিলা সংরক্ষণ বিলকে অজুহাত করা হচ্ছে। ওই বিল আগেই পাস হয়েছে। ৫৪৩ আসনের উপর কালই কার্যকর করা হতে পারে। তাহলে ৮৫০ আসন কেন? উত্তর লুকিয়ে জম্মু ও কাশ্মীর এবং অসমে। ৮৫০ আসন থাকলে কী পরিমাণ পরিবর্তন ঘটানো যেতে পারে নির্বাচনী মানচিত্রে, তা কল্পনাতীত। সমাজের দুর্বল শ্রেণি, যাঁরা ওদের বিরুদ্ধে ভোট দেন, তাঁদের আরও দুর্বল করে দেওয়া যাবে, পাশাপাশি, বিরোধী শিবিরের নেতৃত্বের হাত ভেঙে দেওয়াই লক্ষ্য। ৮৫০টি আসনের নকশা এমন ভাবে সাজানো হয়েছে, যেন ফাঁকা ক্যানভাস। যেমন ইচ্ছে ভরানো যাবে। ৫৪৩ আসনেও করতে পারে। কিন্তু অনেক আসনে করলে, সমস্যাগুলো ধরা যাবে না। ভোট পড়ার আগেই সুবিধা হয়ে যাবে বিজেপি-র। নানা কথা বলা হচ্ছে। Gen Z-রা মাথায় রাখুন, এটা ভারতের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। ৮৫০ সংখ্যাটি ভারতের গণতন্ত্রকে ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে। জম্মু ও কাশ্মীর এবং অসমে আগেই হয়েছে, সহজ অঙ্ক…এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ভোটার স্থানান্তরিত করা। বিজেপি-র সুবিধা মতো লক্ষ লক্ষ ভোটারকে এদিক এদিক করে দেওয়া।”

আরও পড়ুন: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *