মুম্বই: মন্ত্রীর বাড়ির গণেশ পুজোয় গিয়েছিলেন। সেখানেই বিপত্তি ঘটল ফের। অনুরাগীর পায়ের উপর দিয়ে গাড়িয়ে চালিয়ে দিলেন চালক। সেই নিয়ে সর্বসমক্ষে মেজাজ হারালেন বলিউড অভিনেতা সলমন খান। গাড়ির চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন। সকলের সামনেই ধমক দিতে দেখা গেল গাড়ির চালককে। (Salman Khan Scolds Driver)

মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা আশিস শেলারের বাড়ির গণেশ পুজোয় আমন্ত্রিত চিলেন সলমন। সেখানে তাঁকে সামনে পেয়ে হুড়োহুড়ি পড়ে যায়। এত মানুষ হুমড়ি খেয়ে পড়েন যে, সলমনের গাড়ি বেরনোর মতো জায়গাই ছিল না। সেই সময়ই এক অনুরাগীর পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায় বলে জানা গিয়েছে। (Bollywood News)

আরও পড়ুন: ৫ লক্ষ ৭৬ হাজার কোটি টাকায় ইলন মাস্ককে স্টার্টআপ বিক্রি করলেন ভারতীয় বংশোদ্ভূত যুবক, মাত্র ২৫ বছর বয়সে

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ভিড়ে আটকে পড়েছে সলমনের গাড়ি। অনুরাগীরা ঘিরে ধরেছেন চারদিক থেকে। ফোনের ক্যামেরায় একবার তাঁকে বন্দি করতে গাড়ির একেবারে সামনেও দাঁড়িয়েছিলেন অনেকে। সেই অবস্থায় গাড়ির ডানদিকে দাঁড়িয়ে থাকা একজন চিৎকার করে ওঠেন। জানা যায়, দেহরক্ষীরা গাড়ি বের করার চেষ্টা করলে, তাঁর পায়ের উপর চাকা উঠে যায়। গাড়ি পিছনে সরাতে বলেন নিরাপত্তারক্ষীরা। কোনও রকমে পা বের করতে পারেন ওই অনুরাগী।

আরও পড়ুন: হাতের বাইরে চলে গেল গুগলের AI মডেল Gemini! পাসওয়র্ড আন্দাজ করে তিনটি সংস্থা হ্য়াক করে নিল, পর্দাফাঁসের পর বিবৃতি

সেই সময় গাড়িতে চালকের পাশের আসনে বসেছিলেন সলমন। ভিড়ে নামার মতো অবস্থাতেও ছিলেন না তিনি। একজনের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছে জেনে মেজাজ হারান তিনি। চেহারায় ক্রোধ ফুটে ওঠে তাঁর। চালককে বেশ কড়া কথা বলতে শুরু করেন। পাল্টা জবাব দিতে যান চালক, যাতে তর্কাতর্কি শুরু হয়ে যায় তাঁদের মধ্যে। রীতিমতো বকাঝকা করতে দেখা যায় সলমনকে। এর পর গাড়ি থেকে বেরিয়েও আসেন তিনি। 

ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় সলমনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তাঁদের মতে, চালকের সঙ্গে যেভাবে কথা বলছেন সলমন, তা কাম্য নয়। তবে নেটিজেনদের অধিকাংশই আবার সলমনের প্রশংসা করেছেন। তাঁদের মতে, কোনও অঘটন ঘটলে সলমনের উপরই দায় চাপত। এমনিতেই আইনি ঝামেলা কম নেই তাঁর জীবনে। তাই মেজাজ হারানো স্বাভাবিক।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *