ABP Ananda LIVE : ‘যত বড় নেতাই হোক, এবার কাঁটা লাগিয়ে দিয়ে যাবে । নেতা মন্ত্রী সাংসদ যে-ই হোক, ছাড় পাবে না।’ এখানে গাড়ি থাকলে, নয় পুলিশ কাঁটা লাগিয়ে দেবে, না হলে চাকা খুলে নিয়ে চলে যাবে, গাড়ি সুস্থ অবস্থায় থাকবে না। এভাবে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক মানব গুহ।
আরও খবর
বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হয়েছে। তিন বছর পর লোকসভা ভোটে কী হবে? ভেঙে টুকরো হয়ে যাওয়া তৃণমূল কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এর মধ্যে শুক্রবার ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে পাল্টা মুখ খুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদও।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘তুমি যত ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে তোমাকে হারাব।’ বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। পনেরো বছর ক্ষমতায় থাকা দল মানুষের রায়ে একশোর নীচে নেমে গেছে। তারপর বিদ্রোহের জেরে তা এখন টুকরো টুকরো।