কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মমতা-তৃণমূলের নির্দেশ উপেক্ষা করে নবনির্বাচিত দুই বিজেপি বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হলেন তিন বিধায়ক। বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হন মমতা তৃণমূলের ৩ বিধায়ক। ওই তিন বিধায়ক হলেন- মতিউর রহমান, অশোক দেব ও আব্দুল মাতিন। এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
বিস্তারিত…
নন্দীগ্রাম ও রেজিনগরের বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত বিধায়কদের আজ শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। ছিলেন শাসকদলের অধিকাংশ বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী বিধায়করাও ছিলেন। কিন্তু, দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ ও বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো মমতা-পন্থী বিধায়করা আজ অনুপস্থিত ছিলেন। জানা যাচ্ছে, সন্তর্পণেই তাঁরা গোটা বিষয়টি এড়িয়ে গেছেন। কারণ তাঁদের মতে, উপনির্বাচনে মানুষের রায় প্রতিফলিত হয়নি। সেখানেই দেখা যায় অন্য ছবি। অধিবেশন কক্ষে যখন শপথ-গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, তখন মমতা-পন্থী তিন বিধায়ক- মতিউর রহমান, অশোক দেব, আব্দুল মাতিন- তিনজনে সেখানে উপস্থিত আছেন। এনিয়ে জল্পনা তৈরি হয়েছে, যেখানে মমতা-পন্থী সিনিয়র বিধায়করা অনুপস্থিত, বিষয়টি এড়িয়ে গেছেন, সেখানে এই তিনজন বিধায়ক কেন গেলেন ? যদিও পরে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কালীঘাট-তৃণমূল। কুণাল ঘোষ বলছেন, এটা একটা কমিউনিকেশন গ্যাপ। অশোক দেব-রা ছিলেন মানেই ওইদিকে চলে গেলেন, এমনটা নয়।
সম্প্রতি নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রে উপ নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন হাসিরানি রথ। ভেঙে ফেলেছেন ফলতার রেকর্ডও। অন্যদিকে সংখ্য়ালঘু অধ্য়ুষিত রেজিনগরেও বিশাল জয় পেয়েছে বিজেপি।
উপ নির্বাচনে দুইয়ে দুই। বিধানসভা নির্বাচনের পর নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রে উপ নির্বাচনেও বিশাল জয় পেয়েছে বিজেপি। নন্দীগ্রামে বিজেপির হ্য়াটট্রিক হয়েছে। সেখানে ফের ফুটেছে পদ্ম। সংখ্য়ালঘু অধ্য়ুষিত রেজিনগরেও বিশাল জয় পেয়েছে বিজেপি। দুই কেন্দ্রেই রেকর্ড জয় মিলেছে।
৬ মাস আগে যে রেজিনগর ছিল হুমায়ুন কবীরের, নিজের ছেড়ে আসা আসনে প্রার্থী করেছিলেন ছেলেকে। সেই রেজিনগরও দখল করে নিয়েছে বিজেপি।