কলকাতা: ধৃত প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে নিয়ে যাওয়া হল আদালতে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গতকাল গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রীকে। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। গতকাল ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার হন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন। এদিন ইন্দ্রনীল সেনকে নিয়ে মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন, কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
অগ্নিমিত্রা পাল বলেন, শুধু যে ইন্দ্রনীল সেন কোটি কোটি টাকা, ৮০ কোটি টাকা এর থেকে সরিয়েছেন, তা নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীও তো ওনার সঙ্গে, গান করতেন, একই স্টেজ শেয়ার করতেন। একই গাড়িতে চলতেন। তাঁরা খুবই ক্লোসড ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে এটার বিষয়ে নেই, সেটা তো আমরা ওইভাবে বলতে পারব না। তদন্ত হোক। আর সে যেই হোক, ইন্দ্রনীল সেনই হোক….কিন্তু আমার খারাপ লাগে কারণ ইন্দ্রনীল সেনের গান আমার আগে খুবই ভাল লাগত।একজন শিল্পী মানুষ আজকে যদি এইরকম কোরাপড (দুর্নীতিতে জড়িয়ে যায়) এইরকম, এইভাবে চিটিংবাজি করা..ইউনেস্কোর নাম নিয়ে চিটিংবাজি করা..মূলত চিটিংবাজি….কিন্তু কী করবেন, টিএমসি মানেই তো চিটিংবাজি করার দল, সেখানে তো কিছু করার নেই।
কোটি কোটি টাকার দুর্নীতির মামলায় তৃণমূল জমানার তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্দ্রনীল সেন। তৃণমূল সরকারের আমলে ২ বারের বিধায়ক। ২০১৬ থেকে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য। বহু অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যেত তাঁকে। বিভিন্ন অনুষ্ঠানে ইন্দ্রনীল সেনের গানের সঙ্গে গলাও মেলাতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ইন্দ্রনীল সেনের গানের সঙ্গে গলাও মেলাতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গানের জগতে থাকাকালীন কিছুটা বাম ঘেষা ছিলেন ইন্দ্রনীল সেন।
২০১১ সালে সরকার পাল্টে গেল। তারপর হঠাৎই ইন্দ্রনীল সেনের পরিবর্তন ঘটল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়পন্থী হয়ে গেলেন।২০১৪ সালে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়ে হারলেন। তারপর চন্দননগর থেকে জিতলেন। মন্ত্রী হলেন। ইন্দ্রনীল সেন তখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বৃত্তে। কিন্তু, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে চন্দননগর কেন্দ্র থেকে ১৩ হাজার ৪৪১ ভোটে পরাজিত হন ইন্দ্রনীল সেন। রাজ্য়ে পালাবদলের পর থেকেই আবার সুর পাল্টাতে শুরু করেছিলেন ইন্দ্রনীল সেন। কৌশলে রাজনীতি থেকে দূরত্ব বাড়ানোর ইঙ্গিতও দেন তিনি।ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাসের নামে কোটি কোটি টাকার দুর্নীতির মামলায়, সেই ইন্দ্রনীল সেনকে এবার গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।