আজ ও আগামীকাল বীরভূমের ২টি থানায় টুলু মণ্ডলকে তলব। আজ মহম্মদবাজার থানায়, আগামীকাল সিউড়ি থানায় তলব পুলিশের। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মন্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধারকাণ্ডে তলব। DCR দুর্নীতি মামলাতেও পাথর ব্যবসায়ীকে মহম্মদবাজার থানায় করা হবে জিজ্ঞাসাবাদ। বেআইনি পাথর খাদান মামলায় আগামীকাল টুুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে সিউড়ি থানায়।
শুক্রবার ভবানীভবন, আর শনিবার সিউড়ি থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন টুলু মণ্ডল। প্রায় ৬ ঘণ্টা ২০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয় পাথর ব্য়বসায়ীকে। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে এদিন আইনজীবীকে নিয়ে সিউড়ি থানায় আসেন তিনি। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মন্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং DCR দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য়ই তলব করা হয়েছিল তাঁকে।