কলকাতা: বলিউডে একের পর এক ছবিতে অভিনয় করে, জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে বলিউড থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছেন তিনি, স্বামী আর কন্যাকে নিয়ে সুখেই সংসার করছেন, বিপাশা বসু (Bipasha Basu)। ২০০১ সালে ‘আজনবি’ ছবির হাত ধরে, বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপরে, ২০০৩ সালে ‘জিসম’ ছবিতে অভিনয় করে, চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন বিপাশা। এই সিনেমায় তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। তবে পরবর্তীতে বিপাশা জানিয়েছেন, তাঁকে ‘জিসম’ ছবিতে অভিনয় করা থেকে অনেকে সতর্ক করেছিলেন। অনেকেই বলেছিলেন, এই ছবিতে অভিনয় করলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। সাহসী অভিনয় বিপাশার কেরিয়ারের ওপর খারাপ প্রভাব বিস্তার করতে পারে, এমনকি কেরিয়ার শেষ পর্যন্ত করে দিতে পারে বলে নাকি অনেকেই সতর্ক করেছিলেন তাঁকে।

সবাই বারণ করেছিল, তারপরেও কেন ‘জিসম’-এ অভিনয় করার সিদ্ধান্ত নেন বিপাশা?

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে বিপাশা বসু বলছেন, ‘যখন আমি জিসম সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিই, তখন অনেকেই আমায় সতর্ক করেছিলেন। অনেকে বলেছিলেন, আমি যদি সাহসী দৃশ্যে অভিনয় করি, তাহলে আমার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। তবে আমি জানতাম এই সিনেমাটা কাদের জন্য তৈরি হচ্ছে এবং কারা এই সিনেমাটা দেখবেন। আমি বিশ্বাস করেছিলাম, এই সিনেমাটা প্রাপ্তবয়স্কদের জন্য এবং এটি প্রাপ্তবয়স্ক মানুষেরাই দেখবেন। পাশাপাশি এটি একটি প্রেমের গল্পও। আমি আগে থেকেই জানতাম, আমার চরিত্রে কী কী রয়েছে এবং আমি ছবিটি কেন করছি। আসলে সোনিয়া চরিত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। চরিত্রটায় আসলে অনেকগুলো স্তর রয়েছে। চিত্রনাট্য পড়ে আমার মনে হয়েছিল, সিনেমাটা আমায় করতেই হবে।’

২০০৩ সালে মুক্তি পায়, ‘জিসম’ ছবিটি। ছবিটিতে বিপাশা বসুর বিপরীতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম (John Abraham)। অমিত সাক্সেনার পরিচালনায়, মহেশ ভট্টের লেখা এই সিনেমায় সোনিয়া খান্নার চরিত্রে দেখা গিয়েছিল বিপাশা বসুকে। সিনেমায় বিপাশার স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন, গুলশন গ্রোভার। সিনেমাটির প্রযোজনা করেছিলেন পূজা ভট্ট এবং সুজিত কুমার সিংহ। সিনেমাটি বক্সঅফিসে যথেষ্ট আয় করেছিল, পাশাপাশি প্রশংসিত ও হয়েছিল। সিনেমাটি প্রত্যাশার বেশি আয় যেমন করেছিল, তেমনই বিপাশা বসুর কেরিয়ারও নয়া মোড় নিয়েছিল এই সিনেমার সঙ্গে সঙ্গে। 

 

আরও পড়ুন: Big Boss Bangla: বিগ বসের ঘরে ভরত-তনুশ্রীর চূড়ান্ত তর্কাতর্কি! আপত্তিকর কথা বলা নিয়ে সতর্ক করে দিলেন সৌরভ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *