কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে ‘দাদার দরবার’-এ প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন চমক থাকে। এখানে যেমন অতিথিরা এসে প্রতিযোগীদের বিভিন্ন টাস্ক দেন, তেমনই নিজের মতামত দেন এমনকি প্রয়োজনে শাসনও করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর শনিবার ‘দাদার দরবার’-এ সৌরভের রোষের মুখে পড়লেন রাজবীর দে (Rajveer Dey)! তাঁর কথা কার্যত মাঝখানে থামিয়ে দিয়ে তাঁকে সতর্ক করে দিলেন সৌরভ। বিগ বসের টিমের দিকে রাজবীর আঙুল তুললে, তাঁকে কড়া শাসন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিগ বসের ঘরে কড়া ভর্ৎসনার মুখে রাজবীর

এদিন বিগ বসের ঘরে রাজবীরের ব্যবহার নিয়ে তাঁকে শাসন করেন সৌরভ। বিগ বসের ঘরে দেওয়া শেষ টাস্কে রাজবীর এবং সৌরভ দাস (Sourav Das)-এর মধ্য়ে যে ধস্তাধস্তি হয়.. সেটাকে কড়া ভাষায় নিন্দা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, এই ঘরে কোনও প্রতিযোগীকেই শারীরিকভাবে আঘাত করা যাবে না। পাশাপাশি সৌরভ এ ও জানিয়ে দেন যে.. এই ঘটনা কয়েক সপ্তাহ আগে ঘটে গেলে হয়তো তিনি রাজবীরকে বাড়ি থেকে বের করে দিতেন। কিন্তু প্রতিযোগীতার একেবারে শেষ পর্যায়ে এসে এভাবে কাউকে বিগ বসের বাড়ি থেকে বের করে দিতে চান না সৌরভ। সেই কারণেই তিনি রাজবীরকে কেবল সতর্ক করেছেন। এদিন সৌরভের সঙ্গে পাউডার রুমে ধাক্কাধাক্কি থেকে শুরু করে গার্ডেন এরিয়াতে সৌরভের গলা চেপে ধরা.. এই সমস্তকেই কড়া ভাষায় নিন্দা করেন সৌরভ। 

রাজবীরকে সতর্ক করে দিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

এখানেই শেষ নয়, রাজবীর এদিন প্রশ্ন তোলেন, বিগ বসের এডিট নিয়েও। তিনি সন্দেহ প্রকাশ করেন যে, বিগ বসের ঘরের এপিসোডগুলি এমনভাবে এডিট করা হতে পারে যাতে রাজবীরের ইমেজ খারাপ হতে পারে। এই কথা রাজবীর বলতেই তাঁকে পাল্টা প্রশ্ন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজবীর এই প্রসঙ্গে ‘কাট-কুট’ শব্দটি ব্যবহার করেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে, তাঁর কথা বা কাজের আংশিক বিষয় সম্প্রচারিত হতে পারে যা তাঁর ইমেজে খারাপ প্রভাব ফেলতে পারে। তবে সৌরভ সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, বিগ বসের ঘরে লাইভ স্ট্রিম চলে। এডিট ছাড়াই সারাদিনটা ইচ্ছা করলেই দেখতে পান দর্শক। সেখানে কিছুই এডিট করে বাদ দেওয়া যায় না। সৌরভ একাধিকবার রাজবীরকে সতর্ক করে দেন যে, এই শো-এর এডিট নিয়ে তিনি যেন ফের কথা না তোলেন। পাশাপাশি এদিন সৌরভ রাজবীরকে ভর্ৎসনা করে বলেন, ‘তোমার তাহলে এই শো-তে আসাই উচিত হয়নি।’

আরও পড়ুন: Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *