কলকাতা: টাস্ক চলাকালীন গুরুতর আহত হয়ে, বিগ বসের ঘর থেকে (Big Boss Bangla) সাময়িকভাবে বেরিয়ে যেতে হয়েছে, সৃজলা গুহ (Srijla Guha)-কে। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন, ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর চোট লাগে সৃজলার। প্রাথমিক চিকিৎসার পরে, হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তাঁকে। এদিন বিগ বসের ঘরে বাকি প্রতিযোগীদের জানানো হয়, সৃজলা আগের থেকে ভাল আছেন। কিন্তু একেবারে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে তাঁর আরও কিছুটা সময় লাগবে। তবে বিগ বসের ঘরে, সৃজলার চোট পাওয়ার ঘটনায়, বাড়ির সদস্য থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়াতেও চূড়ান্ত কটাক্ষের মুখে পড়েছেন, প্রতিযোগী নন্দিনী দত্ত (Nandini Dutta)। বিগ বসের ঘরে সৃৃজলা যখন ক্যাপ্টেন্সি টাস্কটি করছিলেন, সেই সময়ে সৃজলার ঘোড়াটি এমনভাবে টেনে ধরেন নন্দিনী যে তিনি পড়ে যান। সৃজলা আহত হয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেও, নন্দিনী বারে বারে বলেছেন যে তিনি ইচ্ছা করে কাজটা করতে চাননি। তিনি বুঝতে পারেননি যে সৃজলা ওভাবে পড়ে যাবেন। তবে সৃজলা না থাকাকালীনও নন্দিনীর মুখে বিরূপ মন্তব্য শোনা গেল তাঁকে নিয়ে!

বিগ বসের বাড়ি ছেড়েছেন সৃজলা, তারপরেও নন্দিনীর মুখে খারাপ মন্তব্য!

বিগ বসের ঘরে, রাজবীরের সঙ্গে নন্দিনীর সমীকরণের কথা সবারই জানা। নন্দিনী বারে বারে অস্বীকার করলেও, দর্শক থেকে শুরু করে ঘরের প্রতিযোগীরাও জানেন যে, নন্দিনীর সঙ্গে রাজবীরের যে সম্পর্ক রয়েছে তা প্রেমেরই। বিগ বসের ঘরে, একই বিছানা ভাগ করেন রাজবীর আর নন্দিনী। রাত হলে হামেশাই রাজবীর আর নন্দিনীকে নিজেদের মধ্যে কথা বলতে শোনা যায়। আর সৃজলা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেও, নন্দিনীকে শোনা যা, রাজবীরের সঙ্গে সৃজলার সম্পর্কে বিরূপ মন্তব্য করতে। এদিন নন্দিনীকে বলতে শোনা যায় যে, রাজবীর সৃজলার সঙ্গে কথা বলুন, তা তিনি একেবারেই চান না। নন্দিনী এদিন বলেন, তাঁর মনে হয় রাজবীরের সঙ্গে সৃজলার সম্পর্ক একেবারেই বন্ধুত্বপূর্ণ নয়। বরং রাজবীরকে বিশেষ বন্ধু হিসেবে পেতেই পছন্দ করবেন সৃজলা। রাজবীরের ওপর বিশেষ আগ্রহ রয়েছে তাঁর, যা বিব্রত করে নন্দিনীকে।

এদিন রাজবীর ও বলেন যে, সৃজলার ওপর আদৌ কোনও আগ্রহ নেই তাঁর। একজন সহ-প্রতিযোগী হিসেবে তিনি সৃজলার সঙ্গে কথা বলেন কেবল। তবে এক কথা রাজবীরও স্বীকার করে নেন যে, নন্দিনী না থাকলে হয়তো সৃজলার সঙ্গে আরও বেশি কথা বলতেন তিনি। তবে সৃৃজলার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও, তাঁর সম্পর্কে এমন বিরূপ মন্তব্য করায় নন্দিনীর ওপর আরও চটেছেন দর্শকেরা। 

আরও পড়ুন: Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *