দক্ষিণ ২৪ পরগনা: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড। পুর বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা বারুইপুর পুরসভার পুরপ্রধানের। বৈঠকে ছিলেন পুরপ্রধান সহ ১৪ জন কাউন্সিলর। পালাবদলের পর আর্থিক সমস্যায় পুরসভা চালানো কঠিন হয়ে পড়েছে, এমনটাই দাবি জানিয়েছেন পুর প্রধান। “খুব তাড়াতাড়ি এসডিও-র কাছে পাঠানো হবে ইস্তফা পত্র”, বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের ১৭টি তৃণমূলের দখলে। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের আশঙ্কা, ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, রাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ? বিস্তারিত জানাল আলিপুর আবহাওয়া দফতর

বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী জানিয়েছেন, ‘নির্বাচনের রেজাল্ট বের হবার পর থেকে, আমরা চেষ্টা করেছি, বারুইপুরের মানুষকে নিত্য পরিষেবা দেবার। এবং সেই পরিষেবা দিতে গিয়ে, প্রচণ্ড আর্থিক অসহযোগিতার মধ্য়ে আমরা পড়েছি। …আর্থিকদিক থেকে খুবই দুর্বল।আমাদের পক্ষে পুরসভা পরিচালনা করা মুশকিল হয়ে পড়ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *