কলকাতা: এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ইডি। সিবিআই মামলায় জামিন পেতেই এবার তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি কোর্টে আগাম জামিনের আর্জি আর জি কর মেডিক্যালের দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। যদিও সন্দীপ ঘোষের জামিনের আর্জির বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ‘নতুন কিছু তথ্য পাওয়া গেছে, তাই চাই হেফাজতে।’
আরও পড়ুন, নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ইডি, কী জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?
সম্প্রতি আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডির তলবে হাজিরা দেননি সন্দীপ ঘোষ। সূত্রের দাবি, শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়েছিলেন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ। আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার ২০ দিনের মধ্যেই, ফের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে তলব করে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে গত বুধবার হাজিরা এড়িয়েছিলেন সন্দীপ ঘোষ।
আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ
২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার হলে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ।কর্তব্যরত অবস্থায় তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। যা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এই ঘটনার সূত্র ধরেই সামনে এসেছিল আর জি কর মেডিক্য়ালে আর্থিক দুর্নীতির অভিযোগ। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। এরপর ১৪ সেপ্টেম্বর তরুণী-চিকিৎসকের ধর্ষণ, খুনের মামলাতেও তাঁকে গ্রেফতার করেছিল CBI. আর্থিক দুর্নীতির এই মামলায় ২ বছর জেলবন্দি ছিলেন সন্দীপ ঘোষ।
সন্দীপ ঘোষের জামিনের পর অভয়ার মায়ের প্রতিক্রিয়া
১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পান। বিজেপি বিধায়ক ও ‘অভয়া’র মা রত্না দেবনাথ বলেছিলেন,’ আমাদের বাড়িতে বসে বলে গেছিলেন, সন্দীপ ঘোষ কোনওদিন জেল থেকে বেরোবে না। উনি ( সন্দীপ ঘোষ ) কী করে জেল থেকে বেরোলেন, আমি জানি না। ‘সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর, গত বুধবার আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে ফের তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের দাবি, হাজিরা না দিয়ে উল্টে ১৫ দিনের সময় চেয়েছিলেন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ। ইতিমধ্যে অভয়াকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ফের আন্দোলনের ডাক দিয়েছে একাধিক সংগঠন।