বুলগেরিয়ার ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙ্গা। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই। বিভিন্ন সময়ই নস্ত্রাদামুসের মতো বাবা ভাঙ্গার বিভিন্ন বক্তব্য নিয়ে হইচই হয়। ঠিক যেমন এখন। তাঁর নাম করে নানা ধরনের ভবিষ্যদ্বাণী মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার আলোচনায় এসেছে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কয়েকটি রাশির উন্নতি ঘিরে একটি ভবিষ্যদ্বাণী। ভাইরাল দাবি অনুযায়ী, এই সেপ্টেম্বর মাসেই পাঁচটি রাশির জাতক-জাতিকাদের সাফল্যের রকেট উড়বে আকাশে। আর্থিক লাভ, কর্মজীবনে উন্নতি এবং নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে ।
বাবা ভাঙ্গা ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের জন্য এই পাঁচটি রাশির বিষয়ে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন কিনা এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি প্রতিবেদনে তাঁর নাম ব্যবহার করে এই দাবি ছড়িয়ে পড়েছে। তাই এগুলোকে ভরসাযোগ্য ভবিষ্যদ্বাণী না-ভাবাই শ্রেয়। তবে যাঁরা ভাইরাল এই দাবিতে ভরসা রাখেন, তাঁদের জন্য নিচে দেওয়া তথ্য দেখে নিন।
সেপ্টেম্বর ২০২৬-এ কোন ৫ রাশি লাভবান হতে পারে?
ভাইরাল ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বৃষ, সিংহ, কন্যা, বৃশ্চিক এবং মকর, এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস বিশেষ শুভ হতে পারে।
বৃষ রাশি
সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয়ের নতুন পথ খুলতে পারে । দীর্ঘদিনের আর্থিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে । ফলে সঞ্চয় বাড়ার পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও সেপ্টেম্বর মাসটি ইতিবাচক হতে পারে বলে ভাইরাল ভবিষ্যদ্বাণীতে দাবি করা হয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা বা বাধা কেটে যেতে পারে। সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা কাজের স্বীকৃতি, সম্মান এবং দায়িত্ব বৃদ্ধির সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকেও উন্নতি হবে।
কন্যা রাশি
সেপ্টেম্বর মাস কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে। চাকরিপ্রার্থীদের সামনে নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে। সঞ্চয় বাড়তে পারে।
বৃশ্চিক রাশি
দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের স্বপ্নপূরণ হতে পারে।
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। পদোন্নতি হতে পারে। আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন চুক্তি হতে পারে। আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে ।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্যও সেপ্টেম্বর মাসটি ভাল কাটতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেতে পারেন। কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে পারে বলে ভাইরাল দাবিতে উল্লেখ। আর্থিক দিক থেকেও পরিস্থিতি ভাল হতে পারে।
বাবা ভাঙ্গাকে ঘিরে একাধিক ভবিষ্যদ্বাণীর এখন ভাইরাল। কিন্তু তাঁর নামে প্রচারিত অনেক ভবিষ্যদ্বাণীরই নির্ভরযোগ্য মূল উৎস বা প্রামাণ্য নথি পাওয়া যায় না। সেপ্টেম্বর মাসে বৃষ, সিংহ, কন্যা, বৃশ্চিক ও মকর, এই পাঁচ রাশির কতটা উন্নতি হয় , সেটাই দেখার।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।