গণেশ চতুর্থী উদযাপিত হতে চলেছে ১৪ সেপ্টেম্বর। ২০২৬-এর এই গণেশ উৎসব তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এদের কর্মজীবন ও ব্যবসা-উভয় ক্ষেত্রেই সাফল্যের ইঙ্গিত রয়েছে। এ বছর গণেশ চতুর্থী ৩ রাশির জন্য খুশির বার্তা নিয়ে আসছে। জ্যোতিষী অনীষ ব্যাসের কথায়, গণেশের আশীর্বাদে এদের জীবন থেকে কষ্ট দূর হবে এবং চাকরি-ব্যবসায় নতুন দিশা মিলবে।
গণেশের কৃপালাভ করতে চলেছে কোন কোন রাশি ?
কন্যা রাশি (Kanya Rashi)- এই তালিকায় প্রথমেই রয়েছে কন্যা রাশি। এই রাশির জাতকদের জন্য গণেশ চতুর্থী এবং তার পরবর্তী সময়েও নতুন রাস্তা খুলে যেতে পারে। কাজে সাফল্য মিলবে । সমাজে সম্মান বাড়বে। চাকরিজীবীরা প্রোমোশন পেতে পারেন বা নতুন দায়িত্ব মিলতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং আটকে থাকা কাজ গতি পেতে পারে। ভাগ্যের সহায়তা মেলার সম্ভাবনা থাকায় অনেক সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে।
মিথুন রাশি (Mithun Rashi) – গণেশ চতুর্থীতে মিথুন রাশির জাতকরা ভাল সুযোগ পাবেন। ব্যবসায় লাভ হতে পারে। নতুন পরিকল্পনা শুরু করার সঠিক সময় পাবেন। ব্যবসা সংক্রান্ত সফর উপকারী প্রমাণিত হতে পারে। বিয়ের পথে বাধাও ধীরে ধীরে কেটে যাবে। বিয়ের জন্য ভাল প্রস্তাব পেতে পারেন।
কুম্ভ রাশি (Kumbha Rashi) – কুম্ভ রাশির জাতকরা নতুন সম্পর্ক এবং ভাল সুযোগ পেতে পারেন। অনেক বড় চুক্তিতে লাভ হতে পারে। শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফল পেতে পারেন।
মকর রাশি (Makar Rashi) – গণেশ উৎসবে আয়ের নতুন উৎস মিলতে পারে। ব্যবসায় লাভ এবং চাকরিতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।