বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত। অসমের শিবসাগরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত অভিযুক্ত। গুয়াহাটিতে একই পরিবারের ৫ জনকে গুলি চালিয়ে খুনে অভিযুক্ত ছিল ঘনকণ্ঠ গগৈ। ঘনকণ্ঠ গগৈয়ের বিরুদ্ধে অস্ত্র ছিনতাই করে গুলি চালানোর অভিযোগ পুলিশের। গুয়াহাটি সেন্ট্রাল জেল থেকে শিবসাগর পুলিশ স্টেশনে অভিযুক্তকে আনার পথে অস্ত্র ছিনতাই। পুলিশের সাব ইন্সপেক্টরের কাছ থেকে পিস্তল ছিনতাই করে গুলি চালানোর অভিযোগ। অভিযুক্তর গুলিতে আহত হন SI, পাল্টা পুলিশের গুলিতে আহত হন ঘনকণ্ঠ গগৈ। গুলিতে জখম অভিযুক্ত, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু।
আরও পড়ুন – গিরিশ পার্ক থানায় হাজিরা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। চোরবাগানকাণ্ড নিয়ে গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভের প্রেক্ষিতে থানায় তলব। ওই বিক্ষোভের জেরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কুণাল ঘোষের বিরুদ্ধে FIR হয়। থানায় তলব করা হয় বেলেঘাটার বিধায়ককে। তারপরই আজ হাজিরা দিতে এলেন কুণাল।