বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার বিধায়কের বচসা। বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সঙ্গে রিসর্টের মহিলা কর্মীর উত্তপ্ত বাক্য বিনিময়। আঙুল তুলে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, দিলেন গ্রেফতারের হুঁশিয়ারি। বাঁকুড়ার ছাতনা ব্লকের শিউলিবনা গ্রামের ওই রিসর্ট ঘিরে একাধিক বেনিয়মের অভিযোগ। বন দফতরের জমি ব্যবহার নিয়ে অভিযোগ, এলাকায় গিয়ে রিসর্টের নথিপত্র নিয়ে খোঁজ নিলেন বিধায়ক। পুলিশ আধিকারিকদের নিয়ে পরিদর্শনের সময় একাধিক অসঙ্গতি নজরে আসে, দাবি বিধায়কের। দাদাগিরি চালিয়েছেন বিধায়ক, অভিযোগ তৃণমূলের। এই বিষয়ে হোটেল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন – গিরিশ পার্ক থানায় হাজিরা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। চোরবাগানকাণ্ড নিয়ে গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভের প্রেক্ষিতে থানায় তলব। ওই বিক্ষোভের জেরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কুণাল ঘোষের বিরুদ্ধে FIR হয়। থানায় তলব করা হয় বেলেঘাটার বিধায়ককে। তারপরই আজ হাজিরা দিতে এলেন কুণাল।