কলকাতা: অভিনেত্রী, পরিচালকের পর এবার ফোটোগ্রাফারের ভূমিকায় অপর্ণা সেন (Aparna Sen)। দেশ-বিদেশের একাধিক শহরের ফ্রেমবন্দি করা ছবির প্রদর্শনী শুরু হল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে। পাশাপাশি প্রকাশিত হল তাঁর এইসব ছবি দিয়ে তৈরি বই ‘মাই গেজ’। 

দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয়, পরিচালনাতেও নিজের পারদর্শিতা দেখিয়েছেন অপর্ণা সেন। অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন এবার স্টিল ফোটোগ্রাফার। দেশ-বিদেশের বিভিন্ন শহরের ছবি ফ্রেমবন্দি করেছেন অপর্ণা সেন। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে শনিবার শুরু হল অর্পণা সেনের তোলা ছবির প্রদর্শনী। সেই সঙ্গে প্রকাশিত হল তাঁর তোলা ছবি দিয়ে তৈরি বই ‘My Gaze’। এই অনুষ্ঠানে হাজির ছিলেন অঞ্জন দত্ত, রাইমা সেন, শুভাপ্রসন্ন সহ বিশিষ্টজনেরা। ৯ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী দেখার সুযোগ পাবেন অপর্ণা সেনের অনুরাগী থেকে ছবিপ্রেমীরা।

নিজের নতুন ভূমিকা নিয়ে কী বলছেন অপর্ণা সেন?

নিজের স্টিল ফটোগ্রাফির প্রদর্শনী নিয়ে অপর্ণা সেন বলছেন, ‘আমার এই ধরণের প্রদর্শনীর আয়োজন করার সত্যিই কোনও পরিকল্পনা ছিল না। আমায় অনেকদিন থেকেই অনেকে বলেছিলেন, এই ধরণের আয়োজন করতে। অবশেষে হল.. আসলে ছবি তুলে খুব আনন্দ হয়। আমি ছবি তুলতে ভালবাসি, পাশাপাশি আমার আলো সম্পর্কে একটা আগ্রহ রয়েছে। আলো কীভাবে পড়ে, আলো বিভিন্ন জিনিসের ওপর পড়ে সেই জিনিসগুলোকে কীভাবে বদলে দেয়… সেটা আমায় খুব টানে। আশা করছি সবারই ভাল লাগবে। অনেকেই দেখতে এসেছেন, অনেকে বইটাও কিনছেন। 

অপর্ণা সেনের স্বামী এবং অধ্যাপক কল্যাণ রায় বলেছেন, ‘ও যখন ছবি তুলত, আমিও বেশিরভাগ সময়েই ছিলাম। এই মুহূর্তগুলো থেকে যে ছবি হতে পারে.. সেই সময়ে ওখানে দাঁড়িয়ে আমিও হয়তো বুঝতে পারিনি। নিঃশব্দে ভাল কাজগুলো করে গিয়েছে ও। অন্যদের কোনোভাবে বিরক্ত না করে যদি শিল্পের প্রবেশ ঘটে.. সেটা তো বড় কম কথা নয়। সাধারণের মধ্যে অসাধারণের প্রবেশ এসে যায়।’

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অঞ্জন দত্ত (Anjan Dutt), রাইমা সেন (Raima Sen), শুভাপ্রসন্ন সহ বিশিষ্টজনেরা। রাইমা বলছেন, ‘উনি একজন দুর্দান্ত অভিনেত্রী, দুর্দান্ত পরিচালক.. এটা প্রত্যেকেই জানেন। কিন্তু উনি একজন ভীষণ ভাল ফটোগ্রাফারও। প্রত্যেকের এসে ওঁর দুর্দান্ত এই কাজগুলি দেখা উচিত। প্রতিটা ফ্রেম খুব ভেবে নেওয়া.. সুন্দর করে। উনি সিদ্ধান্ত নিয়েছেন, নিজের এই দিকটাও মানুষের সামনে তুলে ধরবেন.. এটা ভীষণই নয়নাভিরাম।’

আরও পড়ুন: Jeetu-Srijla: ‘একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..’, ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *