ABP Ananda LIVE : প্রেমে প্রত্যাখ্যান, প্রেমিকার বাড়িতে আগুন! ঝলসে গেলেন বাবা । আলিপুরদুয়ারে প্রেমিকার বাড়িতে আগুন, অভিযুক্ত প্রেমিক গতকাল রাতে বাড়িতে আগুন, গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
আরও খবর….
বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে হামলার অভিযোগ। এ ছাড়াও অভিযোগ ভাঙচুর করা হয়েছে। যাদবপুরের প্রাক্তন বিধায়কের দাবি বহিরাগতদের আক্রমণেই এই হামলা হয়েছে। তাঁর আরও অভিযোগ প্রায় ১০০ জনের মতো বহিরাগত এসেছিলেন। তাঁরাই হামলা চালিয়েছে প্রাক্তন বিধায়কের বাড়িতে।
পদ্মা ও গঙ্গা ছাড়িয়ে এবার দামোদরে ইলিশ (Hilsa News)। মাছপ্রিয় বাঙালি বর্ষার অপেক্ষায় থাকে বিশেষত ‘মাছের রাজা’-র জন্যই। সেই ইলিশের সন্ধান মিলল এবার দামোদরে। ঘটনাটি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman)।
পটাশপুরে (Purba Medinipur) প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বিজন বাগ নামে ওই মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতাকে ভর্তি করা হয়েছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।