কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছেন তাঁর আপ্তসহায়ক সুমিত রায়। এই ঘটনায় কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেছেন, ‘শুভেন্দুবাবুকে দল থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হচ্ছে ও (অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়)। বারবার অভিষেকের ব্রেনওয়াশ করা, আদার্স করা… সব করেছে ও (সুমিত রায়)। কাকে কী করতে হবে, এভরিথিং। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সকলের কাছেই অ্যাপয়নমেন্ট চাইলে আমরা পেতাম। আর ওখানে (অভিষেকের কাছে) অ্যাপয়নমেন্ট চাইলে পেতাম না। ফলে আমরা যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। অভিষেককে পরিচালনা করত সুমিত রায়। আরও অনেক কেলেঙ্কারি বেরোবে। শুধু জমি নয়, অনেক কেলেঙ্কারি বেরোবে। অ্যালকোহলে বেরোবে, ল্যান্ড ডিপার্টমেন্ট বেরোবে, অনেক কিছুই বেরোবে। অনেকেই জানেন দলকে শেষ করার মূলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেককে পুরোপুরি পরিচালনা করত সুমিত রায়।’