কলকাতা: সেবাশ্রয় মামলায় শর্তসাপেক্ষে রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সহযোগিতার শর্তে এই রক্ষাকবচ হাইকোর্টের। বিষ্ণুপুর থানার ২টি এবং রবীন্দ্রনগর থানার ১টি মামলায়, অভিষেককে এই রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তবে তদন্তে অভিষেককে সহযোগিতা করতে হবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রক্ষাকবচ তিনি পেয়েছেন। এই সময়ের মধ্যে কোনও, ‘কড়া পদক্ষেপ করা যাবে না’, অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
৪ জুলাই, ১১ জুলাই ও ২৩ জুলাই দায়ের হওয়া FIR-এর ক্ষেত্রে এই রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং ৩০ নভেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ, জানাল কলকাতা হাইকোর্ট। তবে ‘তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে’, মামলাকারীকে তলব করতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে, এমনটাই নির্দেশ আদালতের।