ED Raid News: ED স্ক্যানারে তৃণমূলের রাজ্য়সভার সাংসদ নাদিমুল হক। দিল্লি, কলকাতার একাধিক ঠিকানায় তল্লাশি। পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি। নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতেও ED । সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র । পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে তৃণমূলের রাজ্য়সভার সাংসদ নাদিমুল হকের বাড়ি ও খবরের কাগজের অফিসে রয়েছেন তাঁরা। পাশাপাশি, P২, ৫৮ দরগা রোডে নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে গেছে ED-র টিম। ED সূত্রে দাবি, অভিযোগ রয়েছে যে, সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক আর্থিক লেনদেন করা হয়েছে। খাতায় কলমে সেটি অফিসের লেনদেন হিসেবে দেখানো হলেও অফিসের বার্ষিক অডিট রিপোর্টে তার কোন উল্লেখ নেই। ED সূত্রে দাবি, নামে বেনামে একাধিক অ্যাকাউন্টের মাধ্য়মে আর্থিক লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই এই অভিযান। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *