মুর্শিদাবাদ, ধুলিয়ান : ধুলিয়ানে নৃশংস খুন, সাসপেন্ড পুলিশ আধিকারিকরা। ধুলিয়ান হত্যাকাণ্ডে ৪ পুলিশ আধিকারিককে শাস্তি রাজ্য সরকারের। SP জঙ্গিপুরকে সতর্ক করা হচ্ছে স্বরাষ্ট্র দফতর থেকে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ‘ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছে, সুজিত মণ্ডল নামে একজন মিসিং। ASI সুমন্ত কুমার দাস, SI সইফুল আলমকে সাসপেন্ড করা হয়েছে। সামশেরগঞ্জের IC-কেও ক্লোজ করা হয়েছে। SDPO-কে পানিশমেন্ট ট্রান্সফার। SP জঙ্গিপুর সুরিন্দর সিংকে শোকজ করে স্বরাষ্ট্র দফতর থেকে সতর্ক করা হচ্ছে। এই মামলা CID-কে হস্তান্তর করা হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি করাতে হবে।’ 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছে, সুজিত মণ্ডল নামে একজন মিসিং। পরে খণ্ড, বিখণ্ড দেহ পাওয়া যায়, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ইস্যু আলাদা হলেও, বিষয়টি খুবই মর্মান্তিক, নিষ্ঠুরতার সঙ্গে করা হয়েছে’, জাফরাবাদের হরগোবিন্দ, চন্দন দাসের খুনের সঙ্গে তুলনা করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 

সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত মণ্ডল গত ২৮ সে অগাস্ট সকালে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়। সামশেরগঞ্জ থানায় অভিযোগও জানায় পরিবার। গত বৃহস্পতিবার ফরাক্কার বল্লালপুর ঘাট সংলগ্ন ফিডার ক্যানেল থেকে উদ্ধার হয় নিখোঁজ সুজিত মণ্ডলের দেহাংশ। এখনও বাকি দেহাংশের খোঁজে চলছে তল্লাশি। রবিবার সুজিত মণ্ডলের বাড়িতে যান মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিং যাদব। কথা বলেন পরিবারের সদসদের সঙ্গে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ২৮ অগাস্ট সকাল ৭টা ৩৮ মিনিট নাগাদ সামাউল হক সুজিতকে নিয়ে ধুলিয়ান ডাকবাংলো মোড়ের একটি ভাড়া বাড়িতে ঢোকেন। প্রায় আড়াই ঘণ্টা পরে, সকাল ১০টা নাগাদ তাঁকে খুন করা হয় বলে তদন্তকারীদের অনুমান। গতকাল রাতে অভিযুক্তদের শাস্তির দাবিতে সামশেরগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *