ABP Ananda LIVE : কেউ টাকা চাইলে দেবেন না, তোলাবাজি রুখতে কড়া পানিহাটির বিজেপি বিধায়ক। টাকা চাইতে আসলে মোবাইলে ছবি তুলে রাখার পরামর্শ দিলেন তিনি। বিজেপি বিধায়ক রত্না দেবনাথের কথায়, “আমার নামে কেউ টাকা তুলতে আসলে বলবেন, বিধায়কের সই দেখাতে। পানিহাটিতে কোনও তোলাবাজ, থ্রেট কালচার রাখা যাবে না।” 

 

পড়ুন আরও খবর…

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ধুন্ধুমার, এবার বৈশ্বানরকে নোটিস

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ধুন্ধুমার, এবার বৈশ্বানরকে নোটিস। কাঁকুলিয়া রোডের বাড়িতে গিয়ে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশের সমন। কাল শেক্সপিয়র সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার সমন। বুধবার শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, সুমিত রায়কে তলব। বৃহস্পতিবার থানায় বৈশ্বানর চট্টোপাধ্যায়কে হাজিরার সমন । ‘হাজিরার জন্য নোটিস দেওয়া হবে প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও’। অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিস কাণ্ডে এমনই জানিয়েছে পুলিশ: সূত্র। বৈশ্বানরের বদলে নোটিস নিলেন স্ত্রী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়। বিল বোর্ড খুলতে পুলিশ-পুরকর্মীদের বাধা, মারধর, শ্লীলতাহানির অভিযোগ। জামিন অযোগ্য ধারায় FIR-এ অভিষেক, ডেরেক, সুমিত, বৈশ্বানর, হুমায়ুন কবীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *