পশ্চিম মেদিনীপুরের ডেবরা : পশ্চিম মেদিনীপুরের ডেবরায়, তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক। সেই ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও, বিধায়ক অনুগামীরা দাবি করেছেন, এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। আর তারই প্রতিবাদে ডেবরায় বিক্ষোভ-মিছিলে হেঁটেছেন বিধায়ক অনুগামীরা।
‘এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার’, মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন খোদ ডেবরার বিজেপি বিধায়ক। কিন্তু মারধরের পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও, পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি বিধায়ক অনুগামীদের দাবি, এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বিজেপি বনাম বিজেপির এই ঘটনায় বুধবার ডেবরায় বিক্ষোভ-মিছিলে হাঁটলেন বিজেপি বিধায়কের অনুগামীরা। তবে মিছিলে ছিল না কোনও বিজেপির দলীয় পতাকা। তার বদলে ‘গণতন্ত্র বাঁচাও, দুর্নীতি ও তোলাবাজি হঠাও’-এর ব্যানারের নীচে লেখা ছিল – ডেবরার সচেতনতা নাগরিক মঞ্চ।
সোমবার বিকেলের ঘটনা, ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওমের দাবি, ওইদিন ডেবরা থানার সামনে দলের কর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় বিজেপির অপর গোষ্ঠীর সঙ্গে তাদের বচসা বেঁধে যায়। অভিযোগ, বিধায়কের সঙ্গীদের উপর চড়াও হন তাঁরা। বিজেপি বিধায়ক বাধা দিতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এনিয়ে সরাসরি নিজেরই দলীয় কর্মীদের দিকে অভিযোগের আঙুল তোলেন বিজেপি বিধায়ক। পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে বিজেপিরই অপর গোষ্ঠীও। হামলাকারীরা বিজেপির জেলা সভাপতির ঘনিষ্ঠ বলে অভিযোগ করা হয়েছে। তোলাবাজি-ইস্যুতে বিজেপির দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে মমতা-তৃণমূল। সব মিলিয়ে, বিজেপির অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে তপ্ত হল রাজনীতি।
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
তৃণমূল সরকারে থাকাকালীন তোলাবাজি-দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গরু-কয়লা-পাথর-বালি, শিক্ষা-স্বাস্থ্য়-পুরসভা, কোনওটাই বাদ যায়নি। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ক্ষমতায় এসেছে বিজেপি। পশ্চিমবঙ্গে প্রথমবার তৈরি হয়েছে বিজেপি সরকার। কিন্তু বিজেপির আমলেও, দিকে দিকে উঠছে তোলাবাজির অভিযোগ। তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন খোদ ডেবরার বিজেপি বিধায়ক।
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট