নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর। হাসপাতালের কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। গভীর রাতে যাত্রাগাছির উজ্জীবন মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভাঙচুর। প্রোমোটার সঞ্জিত বিশ্বাস ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুর, মারধরের অভিযোগ। প্রোমোটার ও তাঁর দলবল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বাইরে বার করে দেয় বলেও অভিযোগ। আরও অভিযোগ, তারপর হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। নিয়ম মেনে তৈরি হওয়া হাসপাতালে হামলা, তাঁরা আতঙ্কিত, প্রতিক্রিয়া হাসপাতালের তরফে। অভিযোগ অস্বীকার করে প্রোমোটারের দাবি, তিনি হাসপাতালের থেকে টাকা পান। ভাঙচুরের পর এলাকায় যায় নিউটাউন থানার পুলিশ।
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)