ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা পুরসভায় ভোট? বড়দিনের আগে বেরোবে ফল? নতুন বছরের শুরুতেই কি নতুন বোর্ড?

পুরভোটে এবার বিজেপি-বিরোধীদের একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের। গৌতম দেবের বিজেপি-বিরোধী ঐক্যের প্রস্তাব সমর্থন অশোক ভট্টাচার্যর। ত্রিপুরায় কংগ্রেসের হাত ধরল বামেরা।

কলকাতা, হাওড়ার পর এবার শিলিগুড়ি সাফ, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

কেন বিদ্রোহীদের সাংসদ পদ খারিজ নয়? অভিষেকের অভিযোগের জবাব দিতে ৪বারের পরে আরও সময় চায় এনসিপিআই। ৩ সপ্তাহ চেয়ে লোকসভায় চিঠি।

খসড়ায় নাম না থাকলেও চূড়ান্ত তালিকায় নাম তুলতে করা যাবে আবেদন। ফর্ম সিক্স নিয়ে নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের। খসড়া ভোটার তালিকা নিয়ে CEO দফতরে সর্বদলীয় বৈঠক।

হাতে গোলাপ, বিজেপির আক্রমণের মুখে প্রধানমন্ত্রীকেই ওপেন ডিবেটের চ্যালেঞ্জ রাহুলের।

৩ বছর আগে মৃতেরও অস্ত্রোপচার দেখিয়ে বিল আদায়। প্রকাশ্যে স্বাস্থ্য সাথীর বেলাগাম দুর্নীতি। তদন্তকারী সংস্থার হাতে তদন্ত তুলে দেওয়ার ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর।

দুর্গাপুজোয় আমিষ খাওয়ায় বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ। এবার ভগবান শ্রীকৃষ্ণ বাগেশ্বর বাবার নিশানায়।

আমেরিকায় মিড টার্ম ভোটে জোর ধাক্কা ট্রাম্পের। জর্জিয়া এবং ভার্জিনিয়ায় জয়ী ডেমোক্র্যাট প্রার্থীরা। ফ্লোরিডায় জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া ডান্ডিয়া।

ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণ। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। এলাকা ঘিরে তদন্ত।

Source link