কলকাতা: উৎসব নিমেষে বদলে গেল বিভীষিকায়। চোরবাগান সর্বজনীনে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে গেলেন অনেকে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ঘটনাকে কেন্দ্র করে জারি হয়েছে ১৬৩ ধারা এবং ৭ জনকে গ্রেফতরা করেছে পুলিশ। এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। 

সামগ্রিক ঘটনা নিয়ে দুখপ্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ”এই আনন্দের সময় যে মৃত্যু, খুবই দুর্ভাগ্য জনক। এভাবে অকাল প্রয়াণ, যারা আনন্দের সঙ্গে পুজো দেখছিলেন, হঠাৎ কয়েক মিনিটের মধ্যে এই ধরণের ঘটনা ঘটে গেল। এই ব্যাপারে সাবধান থাকা উচিত। বিশেষকরে আয়োজকদের, এমন সংকটপূর্ণ জায়গাতে বহু মানুষের জমায়েত হয়, সেখানে একটু ভুলের জন্য এই ধরণের দুর্ঘটনা ঘটে যায়। ঠিক কী হয়েছে সেটা তদন্ত হলে বোঝা যাবে। তবে যেটা হয়েছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। সমস্ত দিকটাই পুলিশ দেখে, বছর বছর পুজো হচ্ছে আমাদের বাংলাতে, এক একটা পুজোতে লক্ষ লক্ষ লোক দর্শন করেন, এমন ঘটনা হয়না। কিন্তু কোনও ভাবে হয়ে গেলে, অনেক বড় ঘটনা হয়ে যায়। তাই সমস্তকিছু দেখে অনুমতি দেওয়া হয়। অনুমতির পর বাকি কাজ হয়, আলোক সজ্জা, রাস্তা তৈরি। পুলিশের এগুলো ভাল করে দেখা উচিত, যে কোথায় কোথায় সমস্যা হতে পারে। কারণ, হয়ে গেলে তো সামলানো যায়না।”  

গোটা ঘটনায় অব্যবস্থার অভিযোগ তুলেছেন দর্শনার্থীদের একাংশ। এক যুবক বলেন, “কেন ভিড় সামলানো হল না? কেন ছেড়ে দিল? পুলিশ কোথায় গেল? আমরা বডি নিয়ে যাচ্ছি। প্রাইভেট গাড়িতে। ওলা-উবর করে নিয়ে যাচ্ছি। অ্যাম্বুল্যান্স, পুলিশ নেই।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *