নয়াদিল্লি: জমুইয়ের পর বিহারের সমস্তিপুরেও উঠল তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। ভাইরাল ভিডিও ঘিরে বিহারে চাঞ্চল্য। গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, বুধবার এক তরুণী তাঁর বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন। এর মাঝে রাস্তায় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের পথ আটকায় এবং ওই তরুণীকে ধরে টানাহেঁচড়া করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তৎপর হয় পুলিশ। ২ দিন আগে বিহারের জমুইতে দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করার ভাইরাল ভিডিও সামনে এসেছিল।
আরও পড়ুন, জ্ঞানেশ কুমারের গ্রেফতারির দাবি বিরোধীদের, কী প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের ?
Samik Bhattacharya | কমিশনে কলহ বিতর্কের মাঝে Gyanesh Kumar-এর প্রশংসা শমীকের |
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)