সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, পালিত হবে অন্নপূর্ণা দিবস। এদিনই অন্নপূর্ণা যোজনার  টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে  ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা অনুসারে, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকরা। সেই সঙ্গে  মুখ্যমন্ত্রী জানান,যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় নাম তোলানি বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য , নাম তোলানো হয়নি, তাঁরা ফের সুযোগ পাবেন। আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করবে সরকার। তখন অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে। 

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন যে আরও উপযুক্ত প্রাপক রয়েছে , তাদেরকে আপনার সরকার আপনার পাশে থেকে ফোন কল করে নাম লেখাবেন এবং আগামী নভেম্বরের শেষে বা ডিসেম্বরে , মাননীয় মুখ্য সচিব ঠিক করবেন , আমরা গ্রাম পঞ্চায়েত স্তরে এবং ওয়ার্ড স্তরে দুই দিনের জনকল্যাণ শিবির করব।  সেখানে নতুন করে আমরা আবেদন নেব এবং সেই আবেদনের ভিত্তিতে আগামী দিনে যারা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে বসে আছেন, ওল্ড এজ পেনশনের জন্য, রাজনৈতিক কারণে বা অন্য অনেক কারণে বঞ্চিত হয়েছেন তাদেরকে আমরা পরবর্তীকালে যুক্ত করব ‘  

 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *