কলকাতা: সল্টলেক সিটি সেন্টারে ‘বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব’-এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তিনি বললেন, ”পশ্চিমবঙ্গে ২৫০ টি সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছে এই সংস্থা । এর ফলে রাজ্যে পরোক্ষ কর্মসংস্থান হবে । মোট ১৯০০ কোটি টাকার বিনিয়োগ করছে এই সংস্থা ।”

শুভেন্দু আরও বলেন, ”আগামী দিনে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা । পশ্চিমবঙ্গে এই সংস্থা সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দিয়েছে ।”

মুখ্যমন্ত্রী জানালেন, পুরুলিয়াতে ১০০ একর জমি কিনেছে ওই সংস্থা । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ”পুরুলিয়াতে ১০০ একর জমি কিনেছে এই সংস্থা । ওই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করবেন তাঁরা । দুর্গাপুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন প্ল্যান্টের উদ্বোধন হবে ।”

শুভেন্দু অধিকারী আরও বলেছেন, ”পশ্চিমবঙ্গে একটি নতুন প্রোজেক্ট আনছে DRDO । জুনপুটে এই প্রোজেক্টের উদ্বোধন হবে ।”  “নিউটাউনে আদানি গ্রুপের ২০০০ শয্যার হাসপাতাল তৈরি । আমার সঙ্গে অনন্ত আম্বানির কথা হয়েছে, ওঁরাও বিনিয়োগে আগ্রহী,”
বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

কয়েকদিন আগে শুভেন্দু বলেছিলেন, “অন্নপূর্ণা যোজনার অধীনে লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে । প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবসে বিশেষ কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে ।’         

আরও পড়ুন: আফগানিস্তান সিরিজ শুরু হওয়ার মুখে আচমকা চাকরি গেল ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্যের   

অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের ৩ হাজার টাকার কিস্তি নিয়ে রাজ্যজুড়ে উপভোক্তাদের মধ্যে এখন তুমুল চর্চা । চলতি মাসে প্রকল্পের আওতায় থাকা প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি DBT-এর মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানোর কথা রয়েছে । জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বরের মধ্যেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বরের কিস্তির টাকা পৌঁছনোর কথা । তবে এরই মধ্যে যাচাই প্রক্রিয়ার ফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বহু পরিবারের মধ্যে ।                      

আরও পড়ুন: সিএবির বিরুদ্ধে বিজেপি বিধায়কের চাঞ্চল্যকর অভিযোগ, সৌরভ বললেন সব হয়েছে স্বচ্ছতার সঙ্গেই



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *