মোহন প্রসাদ, দার্জিলিং : দার্জিলিঙে অতিবৃষ্টির জেরে আজ দুধিয়ায় হিউম পাইপ ব্রিজ ভেঙে পড়ল। ভোর ৪টে নাগাদ ব্রিজ ভেঙে পড়ে। কিছুদিন আগেও এই ব্রিজের ক্ষতি হয়েছিল। মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তখন সেনা ও  PWD যৌথভাবে একটি বেইলি ব্রিজ তৈরি করে। মুখ্যমন্ত্রী সেই ব্রিজের উদ্বোধনও করেন। কিন্তু এই ব্রিজের উপর দিয়ে ভারী গাড়ির যাতায়াত সম্ভব না হওয়ায় ফের হিউম পাইপ ব্রিজ তৈরি করা হয়। আজ ফের সেই ব্রিজ ভেঙে পড়ল। তার ফলে গাড়ি যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত ব্রিজ মেরামতের চেষ্টা করছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *