ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেকের আপ্ত সহায়ককে ফের তলব। নিউ আলিপুরে সুমিতের বাড়ি গিয়ে নোটিস শেক্সপিয়র সরণি থানার। সোমবার বেলা ১২টায় হাজিরা দিতে নির্দেশ। 

ডেরেক ও’ব্রায়েনের বাড়িতেও পুলিশ। ক্যামাক স্ট্রিটকাণ্ডে কলকাতা পুরসভার আধিকারিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে হাজিরার নোটিস। মঙ্গলবার বেলা ১২টায় তলব। 

সিকিওরিটি ডিপোজিট ৫০ লক্ষ। ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া মাসে মাত্র ১০ লক্ষ টাকা।প্রভাব খাটিয়ে দখল, ভাড়াও বাকি, অভিযোগ মালিকপক্ষের। রাজনীতি দেখছে তৃণমূল, দখলদারির অভিযোগ বিজেপির। 

পুরভোটে জোট করতে মরিয়া NCPI. ফের একলা চলোর বার্তা বিজেপির রাজ্য সভাপতির। 

তৃণমূল নির্মূল। তাও তাদের বিভিন্ন নেতারা বিভিন্ন নামে ঘুরে আসতে চাইছেন। বলছেন, আমরা এক হয়ে গেছি। নিজেদের প্রার্থী হিসেবেও ঘোষণা করে দিচ্ছেন। কটাক্ষ শমীকের। 

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি শুরু। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই ডিলিমিটেশন। এক সুরে অভিযোগ দুই তৃণমূলের। চোরে চোরে মাসতুতো ভাই, কটাক্ষ বিজেপির। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার ‘ফ্রি POK’ ও ‘ফ্রি আকসাই চিন’ স্লোগান। ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। 

আর এসএমএসে নিয়োগ নয়। কোনও অন্যায় হবে না। শিক্ষক দিবসে নিয়োগ দুর্নীতি বন্ধের অঙ্গীকার মুখ্যমন্ত্রীর। 

পিএমশ্রীর ধাঁচে প্রতিটি জেলায় দুটি করে সিএমশ্রী স্কুল। মেলা-খেলায় টাকা খরচ আগের সরকারের। পরিকাঠামো উন্নয়ন হয়নি বলেই মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড়, অভিযোগ মুখ্যমন্ত্রীর। 

বেসরকারি BEd কলেজে ডিগ্রি বিক্রির চক্র? কোটি কোটির লেনদেন? উচ্চশিক্ষা দফতরের প্রাথমিক অনুসন্ধান রিপোর্টে চাঞ্চল্যকর অভিযোগ। 

প্রাক্তন মেয়রের পর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ফের অভিযানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। সঙ্গতিহীন সম্পত্তি-সহ ভুরি ভুরি অভিযোগ। অলকানন্দা দাসের একাধিক ঠিকানায় হানা। 

ব্যারাকপুরে বেআইনি নির্মাণের অভিযোগ। বহুতলের কাজ বন্ধ করে দিলেন বিজেপি বিধায়ক। পুরসভার ভূমিকায় প্রশ্ন। অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি কৌস্তভ বাগচীর। 

আর জি কর-কাণ্ডে স্বাস্থ্যসচিব ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনার দাবিতে ফের সরব অভয়ার মা। 

খাবারে বিষ খুঁজতে তল্লাশি। ডেকার্স লেন থেকে লেক মার্কেট, নাগেরবাজারের একের পর এক রেস্তোরাঁ– পরপর অভিযান খাদ্য সুরক্ষা দফতরের। 

বাঁকুড়ায় মিষ্টির দোকানে দই বসানোর ঘরে সাপ, দুর্গাপুরে নষ্ট কাবাব, নারায়ণগড়ে মিষ্টিতে কাঠের রং। জেলায় জেলায় রেস্তোঁরা-হোটেলে অভিযান। 

গভীর রাতেও হাতে ফোন। স্কুলপড়ুয়াদের মোবাইল আসক্তিতে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। মোবাইলের ব্যবহার কমিয়ে সেতার, খঞ্জনি, হারমোনিয়াম, একতারা দেওয়ার পরামর্শ। 

ধর্মীয় পর্যটনে জোর। কোচবিহার থেকে কালীঘাট। তারাপীঠ হয়ে তারকেশ্বর। তীর্থ ক্ষেত্র সার্কিট তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করার আশ্বাস। 

ধস সরিয়ে নিউ ফরাক্কায় রেললাইন মেরামতির কাজ শেষ। ইন্সপেকশন কার ও ফাঁকা মালগাড়ি চালিয়ে ট্রায়াল রান। শিয়ালদা থেকে ছাড়ল উত্তরবঙ্গগামী ট্রেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *