বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা। কখনও ভাবিনি তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ হবে, বললেন মমতা। অভিশাপ, কটাক্ষ শুভেন্দুর।
নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে কালীঘাট-শিবিরের প্রার্থীরা আপাতত লড়বেন বিকল্প নাম মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও ফুটবল খেলোয়াড় প্রতীকে। সিদ্ধান্ত কমিশনের।
কালীঘাট-তৃণমূল-এর তরফে পাঠানো ৩টি নামের মধ্যে প্রথম নামেই সিলমোহর। পছন্দের প্রতীক ফুটবল খেলোয়াড়ে ছাড়পত্র নির্বাচন কমিশনের। তৃণমূল নির্মূল, কটাক্ষ শমীকের।
অসাংবিধানিক, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কমিশন। বিজেপির কথায় কাজ করছে। গণতন্ত্রের ইতিহাসে কালো অধ্যায়, আক্রমণ মমতার। অতি দর্পে হত লঙ্কা, কটাক্ষ শুভেন্দুর।
উপনির্বাচনে ঋতব্রত-তৃণমূলের নতুন নাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। খাম প্রতীকে অনুমোদন নির্বাচন কমিশনের। ভরসা রেখেছিলাম কমিশনের ওপর, প্রতিক্রিয়া ঋতব্রতর।
গদ্দাররা প্রমাণ করে দিল তৃণমূলকে ভালোবাসে না। বিজেপির দালাল। ঋতব্রত শিবিরকে আক্রমণ মমতার। আসল গদ্দার মমতাই, পাল্টা আখরুজ্জামান।
নাম-প্রতীক হারানোর পর ফের ধাক্কা মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই প্রার্থী পদ প্রত্যাহার নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র।
নন্দীগ্রামে দলীয় প্রার্থী প্রত্যাহারের পরেই কংগ্রেস প্রার্থীকে সমর্থন। ইন্ডি জোটকে শক্তিশালী করতেই সিদ্ধান্ত, দাবি মমতার। বিনা খেলোয়াড়ে মাঠে নামবেন কী করে ? কটাক্ষ অধীরের।
মমতার সমর্থনের পরেই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। ছিল ৪টি ওয়ারেন্ট, জানাল পুলিশ। রাজনৈতিক প্রতিশোধ, আক্রমণ রাহুল গান্ধীর। আমরাই অভিযোগ করেছিলাম, পোস্ট ঋতব্রতর।
শিবসেনা, NCP-র পর তৃণমূল। বিজেপি-কমিশন মিলে রাজনৈতিক দল ভাঙছে, কাড়ছে প্রতীক। পোস্ট রাহুল গান্ধীর। পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসকে উৎখাত করেছেন মমতা, পাল্টা বিজেপি।
দুই দলের একই প্রতীক। নন্দীগ্রামে ISF-এর খাম প্রতীক তুলে নিয়ে দেওয়া হতে পারে নতুন সিম্বল। স্বীকৃত দল নয়, তাই নির্দল হিসেবে সিদ্ধান্ত। দাবি কমিশন সূত্রে।
রেজিনগর উপনির্বাচনে হুমায়ুনের প্রার্থীর প্রতীক বাঁশি তুলে নিচ্ছে কমিশন। পরিবর্তে AJUP প্রার্থীকে দেওয়া হতে পারে টেবিল প্রতীক। দাবি কমিশন সূত্রে।
তোলাবাজি নিয়ে কড়া হুঁশিয়ারি এবার মেমারির বিজেপি বিধায়ক মানব গুহর।
মধুচন্দ্রিমায় দার্জিলিংয়ের সিটংয়ে গিয়ে অগ্নিদগ্ধ চোপড়ার নবদম্পতি। বারবিকিউয়ের সময় দুর্ঘটনা। সাহায্যের জন্য এগিয়ে আসনি হোমস্টে কর্তৃপক্ষ, অভিযোগ পরিবারের।
পুজোর আগে রাজ্য পুলিশের হাতে ই-বাইক। বিশ্বকর্মা পুজোয় লালবাজারে অনুষ্ঠানিক সূচনা সিপির।
রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে বৃষ্টির হলুদ সতর্কতা। আশ্বিনে আসতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘূর্ণাবর্ত ঢুকল উত্তর আন্দামান সাগরে। আজ থেকে বৃষ্টি কমবে পাহাড়ে।