আসন পুনর্বিন্যাস-মহিলা সংরক্ষণ বিল নিয়ে ইন্ডিয়া ব্লকে ভাঙন। মোদি সরকারের পাশে DMK-র ২২ সাংসদ। INDIA ব্লকের বৈঠকে এলেন না NCP-র শরদ পাওয়ার গোষ্ঠীর ৮ সাংসদ। (Delimitation Bill)
INDIA ব্লকের বৈঠকে রাহুল-প্রিয়ঙ্কা-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ- শরিকরাও। নতুন বিল এলে প্রাপ্য প্রতিনিধিত্ব পাবেন না SC-ST-রা, দাবি কংগ্রেসের। (INDIA Bloc)
নারী শক্তিকে কিছু কথা দিয়েছিলাম, পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জোড়া বিল পেশের আগে সোশাল মিডিয়ায় বার্তা প্রধানমন্ত্রীর। (Narendra Modi)
কংগ্রেস নারীদের ক্ষমতায় আনার বিরোধী। মহিলাদের ক্ষমতায় আনার বিরোধীরাই বিলের বিপক্ষে, খোঁচা মুখ্যমন্ত্রীর। দুই তৃতীয়াংশর বেশি গরিষ্ঠতাতে বিল পাস হবে, দাবি মুখ্যমন্ত্রীর। (INDIA Bloc)
সোমবার দিল্লিতে NCPI নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা মুখ্যমন্ত্রীর,দাবি কাকলিদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শতাব্দী রায়। ওঁরা বিলের পক্ষে ভোট দেবেন, জানাতে আসেন, দাবি শুভেন্দু অধিকারীর।
তপসিয়ায় মমতা-তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ ভবন সিল।শুধু নির্মাণ কাজের অনুমতি। CC সার্টিফিকেট নেই, কীভাবে চলছে যাতায়াত? প্রশ্ন পুলিশের। ক্ষুব্ধ মমতা তৃণমূল।
ফের SRFTI-তে উত্তেজনা। পড়ুয়াদের ক্য়াম্প সরানো নিয়ে পুলিশ-পড়ুয়া বিবাদ, ধস্তাধস্তি। অনুমোদন ছাড়া অস্থায়ী কাঠামো, ইনস্টিটিউটের কাজে ব্যাঘাত, পদক্ষেপ ছিল অনিবার্য, বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের।
ন্যায়সংহিতার ১৬৩ ধারা থাকা সত্ত্বেও কী করে ক্যাম্প? প্রশ্ন পুলিশের। সরব পড়ুয়ারাও।
নিমতায় বেপরোয়া গতিতে যেতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ইটবোঝাই লরি। চাপা পড়ে মৃত ১। পুলিশ ধাওয়া করায় পালাতে গিয়ে দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের।
মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে গালিগালাজ। গ্রেফতার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট। কোর্টে তোলার সময় আইনজীবীকে মারধরের অভিযোগ।
দুর্নীতি ও জাল শংসাপত্র দেওয়ার অভিযোগ। জালে পশ্চিমবঙ্গ যোগ ও ন্যাচারোপ্যাথিক কাউন্সিলের প্রাক্তন রেজিস্ট্রার। বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে পাকড়াও।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কলকাতায় বসবাস। গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল STF-র জালে আফগান নাগরিক। নিউটাউন থেকে জালে অভিযুক্ত।
অবৈধভাবে ভারতে প্রবেশ। লালগোলায় গ্রেফতার ৮ বাংলাদেশি। ভারতে ঢুকে তামিলনাড়ু যাওয়ার কথা ছিল অভিযুক্তদের, দাবি পুলিশের। নিমতায় আটক ৩ বাংলাদেশি।
সল্টলেকের রেস্তোরাঁর ফ্রিজে মিলল ডাঁই করে রাখা পচা মাংস, ধাবা বন্ধের নির্দেশ। কাকদ্বীপে বিয়েবাড়িতে পচা মাংস সরবরাহের অভিযোগ। আটক মাংস বিক্রেতা।
পোস্তার পাইকারি বাজারে EB-র অভিযান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্রেতা সুরক্ষা, কৃষি
বিপণন দফতরের হানা। কাকদ্বীপ ও ইংরেজবাজারেও অভিযান।
আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, আগামী ২ দিনে দু থেকে তিন ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্ত কাটলে নামবে পারদ।
জমজমাট উত্তরের খাইবার পাস। শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে এলাহি আয়োজন। দুপুর থেকে রাত পর্যন্ত ভুরিভোজের আসর। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
ইনফোকমের তৃতীয় দিনে আলোচনায় AI গভর্নেন্স। পালাবদলের রাজ্যে বিনিয়োগের ছবিতেও হবে পরিবর্তন, আশ্বাস শমীকের। বিকেলে স্টারডম সেশনে থাকবেন বিক্রান্ত মাসি।