আগামী ৩০ নভেম্বর শুরু সংসদের বিশেষ অধিবেশন। এরই মধ্যে সোমবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ২০ জন NCPI সাংসদকে দিল্লিতে থাকতে বলা হয়েছে বলে খবর সূত্রের। তার ঠিক আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক সারলেন NCPI সাংসদ শতাব্দী রায় । সূত্রের খবর, আগামী  সোমবারই  NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । কিন্তু তার আগেই তাঁর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ।   

সোমবারই দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওইদিনই NCPI সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে পারেন তিনি । এছাড়া এনসিপিআই সূত্রেও খবর, সোমবার দিল্লিতে NCPI নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন  পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী। তবে বৈঠকের অ্যাজেন্ডা এখনও স্পষ্ট নয়। 

দিল্লিতে NDA-র সঙ্গেই রয়েছে NCPI । তবে এরাজ্য়ের পুরভোটে বিজেপি তাদের হাত ধরবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। এর মধ্য়ে পঞ্চায়েত স্তরে তৃণমূলকে ভাঙিয়েই চলছে NCPI । বীরভূমের টানা চার বারের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে বৈঠক এই কারণেই , নাকি অন্য কিছু তা জানা যায়নি। তবে আগামী ৩০ নভেম্বর শুরু সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে ও পশ্চিমবঙ্গে পুরভোট নিয়ে আলোচনার আবহে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবেই মনে করছে রাজনৈতিক মহল। 

শতাব্দী রায়ের সঙ্গে কী বিষয়ে আলোচনা হল, এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,শতাব্দীর লোকসভা এলাকায় একটি কাজ রয়েছে। সেই নিয়েই মূলত কথা হয়েছে তাঁদের।  শতাব্দীই দেখা করতে চেয়েছিলেন ।  মুখ্যমন্ত্রী সময় দিয়েছিলেন। কথা হয়েছে তাই নিয়ে । সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন, ‘আমরা মহিলা সংরক্ষণ বিলের পাশে রয়েছি।’ 

গত বুধবার নিতিন গড়কড়ীর সভায় উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদও। শতাব্দী রায় তখনও জানিয়েছিলেন , বহুবার নিতিনজির সঙ্গে দেখা করেছিলেন। প্রত্যেকবার উতি বলেছিলেন , ‘আমি টাকা দিতে রাজি আছি। প্রত্যেকটা প্রোজেক্ট আমি এগ্রি করছি। কিন্তু ল্যান্ডের জন্য আমি দিতে পারি না। আপনারা ল্যান্ড নিয়ে আসুন। আমি দেব। প্রত্যেকবার নিতিনজি বলেছেন একই কথা। আমাকেও ব্যক্তিগতভাবে বলেছেন। আগের সরকারের জমি নীতিটার উপরেই তো দল দাঁড়িয়েছিল। যে নীতি থেকে দল এসেছিল, তৃণমূল, সে তো ওটাই নীতিই ছিল। সেই নীতি ব্যবসার ক্ষেত্রে বা এই প্রগতির ক্ষেত্রে আটকানো ছিল। ভুল ছিল না ঠিক ছিল বলতে পারব না। কিন্তু ছিল তো ওটাই।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *