প্রতীক নিয়ে ঋতব্রত তৃণমূলের সংঘাতের মধ্যেই উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট-তৃণমূল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে-কে, রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরী।
তৃণমূলের জোড়া ফুল প্রতীক কার কাছে থাকবে, তা নিয়ে শনিবারই দুই শিবিরকে নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকের পরেই কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলকে চিঠি দিল কমিশন। দু’পক্ষকেই অপর পক্ষের দেওয়া নথির ভিত্তিতে কোনও কিছু বলার থাকলে বা নথি জমা দেওয়ার থাকলে, তা ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ৩টের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক দলের সংবিধান কী বলছে? বিশেষজ্ঞরা বলছেন, জোড়াফুল প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েনের মধ্যে সেটাই হয়ে উঠতে পারে অন্যতম বিচার্য বিষয়। আর এই প্রেক্ষাপটে দলের সংবিধান সংশোধন নিয়ে একাধিক দাবি করে নির্বাচন কমিশনে চিঠি দিলেন কালীঘাট-তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। যদিও তাকে গুরুত্ব দিতে নারাজ ঋতব্রত-তৃণমূল শিবির।
দলের প্রতীক থেকে তহবিল – কার সম্পত্তি? কালীঘাট তৃণমূলের না কি ঋতব্রত তৃণমূলের? এই নিয়ে দড়ি টানাটানি চলছে দুই শিবিরের। এনিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে তাঁর শিবিরে যাওয়া মদন মিত্র, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। পাল্টা জবাব এসেছে ‘ঋতব্রত তৃণমূল’ থেকে।
বিদ্রোহ ঘোষণা করে তৃণমূলের যে ২০ জন সাংসদ NCPI-এর সঙ্গে মিশে গেছেন, তাঁরা কি তাঁদের ডাকে সাড়া দেবেন? সে বিষয়ে রবিবারও জবাব এড়িয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত তৃণমূলকে বিজেপির পুতুল বলে খোঁচা দিয়েছে কালীঘাট তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
পুরভোটে জিতবে কারা? মেয়র হবে কাদের? এই নিয়ে যখন তুঙ্গে চাপানউতোর, তখন কুণাল ঘোষ দাবি করলেন, পুরভোটে মেয়র হবে কালীঘাট তৃণমূলের। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের তরফে জানানো হয়েছে, তারাও ২০৯ ওয়ার্ডে প্রার্থী দেবে।
আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্যের। তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ। পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ। ১০০টি মাদ্রাসাকে শোকজ রাজ্য সরকারের।