ডাক্তারদের একটাই ডিগ্রি হোক। দন্ত চিকিৎসকদের কনফারেন্সে এমনই মতপ্রকাশ করলেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। তাঁর বক্তব্য়, একটাই ডিগ্রি হোক MBBS । আর তার মধ্য়েই থাকুক ডেন্টাল সহ একাধিক স্পেশালিটি।  স্বাস্থ্য়মন্ত্রী বলেন, দাঁতের চিকিৎসার জন্য় আলাদা BDS বা ব্য়াচলার অফ ডেন্টাল সার্জারি ডিগ্রির প্রয়োজনীয়তা নেই।

গত ৩-৪ মাসে কলকাতা পুরসভার পরিষেবা তৃণমূল জমানার চেয়েও খারাপ। ফটোশ্যুট করে পরিস্থিতির মোকাবিলা হয় না। ডেঙ্গি নিয়ে রীতেশ তিওয়ারির নিশানায় কলকাতা পুরসভা। বিজেপি বিধায়কের আরও অভিযোগ, প্রকৃত অবস্থা যাতে না দেখতে পান, তার জন্য বাছাই করা এলাকায় মন্ত্রীকে নিয়ে যাচ্ছেন পুর আধিকারিকরা। যদিও পুরমন্ত্রী জানিয়েছেন, তিনি যে এলাকায় গিয়েছিলেন, সেটাই কলকাতার সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্ত এলাকা। 

DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার করা হল মহম্মদবাজারের প্রাক্তন ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক আধিকারিককে। ধৃত সব্যসাচী মণ্ডলকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ২ সরকারি কর্মী-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত টুলু মণ্ডলের কোনও খোঁজ নেই !

শুরু থেকেই জল্পনা ছিল। শেষমেষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করা কোয়েল মল্লিককেই ওই আসনে প্রার্থী করল বিজেপি। যা নিয়ে শুরু হল তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিশ্বাসঘাতকরা প্রমাণ করে দিয়েছেন যে সৌজন্য সকলের জন্য নয়। মন্তব্য করলেন কুণাল ঘোষ। উনি যে দলের ছিলেন, সেই দলটাই তো আর নেই, বলল বিজেপি। যদিও গোটা বিষয়ে কোয়েল মল্লিকের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

ভোটাধিকার কেড়ে নেওয়া মানে শরীর থেকে আত্মা কেড়ে নেওয়া। লক্ষ লক্ষ মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়ে দেওয়া স্বেচ্ছাচারী পদক্ষেপ। জ্ঞানেশকুমারকে নিয়ে বিতর্কের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। বিচারপতির মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

বিজেপির তৃণমূলীকরণ হবে না। ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কিন্তু তারপর তৃণমূলেরই তিনজন পদত্যাগী রাজ্যসভার সাংসদকে দলে নেয় বিজেপি। তারপর সেদিনই তাদের প্রার্থীও করে। এবার সেই তালিকাতেই যোগ হল আরও একটা নাম, কোয়েল মল্লিক। তাঁরই ছেড়ে যাওয়া আসনে তাঁকেই প্রার্থী করল বিজেপি। অর্থাৎ শুধু ফুল বদল হল। এ নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীরা। যিনি তৃণমূল গড়েছিলেন, তিনি এখন ফুটবলার চিহ্ন নিয়ে ছুটে বেড়াচ্ছেন, পাল্টা কটাক্ষ করে বলল বিজেপি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *